লেভানডোভস্কির বয়কটের হুমকির পর পোল্যান্ড কোচের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৫, ১৪:০৭আপডেট : ১২ জুন ২০২৫, ১৪:০৭

জাতীয় দলের কোচের সঙ্গে রবের্ত লেভানডোভস্কির দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তাই ক্ষুব্ধ হয়ে ওই কোচের অধীনে পোল্যান্ডের হয়ে না খেলার সিদ্ধান্ত নেন বার্সেলোনা স্ট্রাইকার। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মাইকেল প্রোবিয়েরজ।

প্রোবিয়েরজ ব্যক্তিগত বিবৃতি দিয়েছেন, ‘অনেক ভাবনাচিন্তার পর আমার মনে হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের স্বার্থে প্রধান কোচ হিসেবে পদত্যাগ করাই হবে সর্বোত্তম সিদ্ধান্ত। এই দায়িত্বে থাকা আমার পেশাদার স্বপ্নকে পরিপূর্ণ করেছিল এবং এটা আমার জীবনের সেরা সম্মান। আমি আমার সব সহকর্মী ও পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের স্টাফদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমার ওপর আস্থা রাখায় পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ। অবশ্যই এই পথচলায় যে খেলোয়াড়দের সেঙ্গ কাজ করেছি তাদেরও ধন্যবাদ দেই।’

কোচ হিসেবে প্রোবিয়েরজ আসার পর অধিনায়কত্ব হারানপোল্যান্ডের হয়ে ১৫৮ ম্যাচ খেলা লেভানডোভস্কি। নতুন নেতৃত্ব পান পিওতর জেলিনস্কি। 

সার্বিক পরিস্থিতিতে কোচের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে লেভানডোভস্কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখেন, ‘ঘটনাপ্রবাহ ও কোচের ওপর বিশ্বাস হারিয়ে ফেলায় যতদিন এই কোচ দায়িত্বে থাকবেন, পোল্যান্ড জাতীয় দল থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রোবিয়েরজ জাতীয় দলের কোচ হিসেবে আছেন ২০২৩ সাল থেকে। তার অধীনেই দল ২০২৪ সালে ইউরোর চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায় পোল্যান্ড। যদিও কোনও ম্যাচ জিততে পারেনি। বিদায় নেয় গ্রুপ পর্বে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের