ইতালিয়ান লিজেন্ডের জার্সি পেয়ে আনন্দে আত্মহারা মেসি

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৫, ২০:৩২আপডেট : ১৮ জুন ২০২৫, ২০:৩২

ইন্টার মায়ামির সঙ্গে ক্লাব বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রেই আছেন লিওনেল মেসি। প্রতিযোগিতা চলাকালে একসময়ের ইতালি হিরো রবার্ট বাজ্জিও তাকে উপহার দিলেন নিজের সাইন করা একটি ইতালিয়ান জার্সি। কিংবদন্তির ১০ নম্বর জার্সি পেয়ে আনন্দে আত্মহারা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

বাজ্জিওর সঙ্গে একটি ছবি তুলেছেন মেসি। তার হাতে ছিল যুক্তরাষ্ট্রে আয়োজিত ১৯৯৪ বিশ্বকাপের নকশা করা ইতালির ১০ নম্বর জার্সি, যা পরে মাঠ মাতাতেন বাজ্জিও।

মেসি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘কী চমৎকার দৃশ্য। ধন্যবাদ রবার্তো, এই বিশেষ ও দারুণ উপহারের জন্য। আমাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে, তার জন্যও ধন্যবাদ। আপনি সেরা এবং ফুটবলের ঐতিহাসিক কিংবদন্তি। আপনি যখন আমাদের দেখতে আসেন, তখন আপনাকে স্বাগত জানানো সবসময় আনন্দের।’

১৯৯৩ সালে ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা হয়েছিলেন বাজ্জিও। দুটি সিরি আ, একটি কোপা ইতালিয়া ও উয়েফা কাপ ট্রফি তার নামের পাশে শোভা পাচ্ছে।

বাজ্জিও ১৯৯৪ সালের বিশ্বকাপে ইতালিকে ফাইনালে তোলেন। তার আগের আসরে তৃতীয় হওয়া দলের সদস্য ছিলেন তিনি।

নব্বইয়ের দশকে তার চুলের কারণে ‘দ্য ডিভাইন পনিটেল’ নামে খ্যাত ছিলেন বাজ্জিও। আন্তর্জাতিক ফুটবলে ৫৬ ম্যাচ খেলে ২৭ গোল ও ১৪ অ্যাসিস্ট তার।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি