ড্রয়ের পর ধৈর্য ধরতে বললেন রিয়ালের কোচ 

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৫, ১০:৩২আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:০৯

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে শুরুটা প্রত্যাশা মতো হয়নি জাবি আলোনসোর। ক্লাব বিশ্বকাপে শুরুটা করেছে ড্রয়ে। সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্টরা। ড্রয়ের পর রিয়ালের কোচ অবশ্য ধৈর্য ধরতে বলেছেন। আরও জানিয়েছেন, যেসব পরিবর্তন আনতে চান, সেগুলোর জন্য সময় প্রয়োজন। 

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধে ভীষণ ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। ৩৪ মিনিটে তাদের এগিয়ে দেন গঞ্জালো গার্সিয়া। যদিও এই অগ্রগামিতা টেকেনি বেশিক্ষণ। ৪১ মিনিটে পেনাল্টি স্পট থেকে আল হিলালকে সমতায় ফেরান রুবেন নেভেস। অথচ মাদ্রিদের জয়ের সুযোগ ছিল শেষ দিকে যোগ হওয়া সময়ে। পেনাল্টি পেয়েছিল তারাও। কিন্তু ফেডেরিকো ভালভারদের স্পট কিক অসাধারণ দক্ষতায় সেভ করে দেন প্রতিপক্ষ গোলকিপার ইয়াসিন বুনো। 

ম্যাচ নিয়ে আলনসো পরে বলেছেন, ‘প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বেশ ভালো ছিল। প্রথমার্ধে আমাদের অনেক কিছুতে ঘাটতি ছিল। ভারসাম্য ছিল না মোটেই। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা ছন্দ পরিবর্তন করতে সক্ষম, নিয়ন্ত্রণ আছে এবং প্রতিপক্ষের অর্ধে আরও বেশি খেলার সক্ষমতাও আছে। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। এখন আমাদের ইতিবাচক দিকগুলো নিয়ে সামনে উন্নতি করতে হবে।’

কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হওয়ার পর রিয়ালে গত ৯ জুন নিজের প্রথম অনুশীলন সেশন করেছেন আলোনসো। তার পর যুক্তরাষ্ট্রে এসেছেন। নিজের কোচিং নিয়ে বলেছেন, ‘জানতাম সব কিছু সময় লাগবে। কিছু বিষয় রয়েছে পরিবর্তন প্রয়োজন। এটা শুধরে নিতে হবে। আমরা সেটা অবশ্যই করবো। তবে সব কিছুতে সময় লাগে। আমাদের ৯ দিন হাতে ছিল। অনেকের মাত্র তিনটি অনুশীলন সেশন গেছে। আমরা একটা প্রতিযোগিতায় আছি, কিন্তু এখানে শিখতে চাই এবং যা করতে চাই সেটা করতে সময় প্রয়োজন।’

এদিকে, ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের আল আইনকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে জুভেন্টাস। জোড়া গোল করেছেন রোন্ডাল কোলো মুয়ানি ও ফ্রান্সিস্কো কোনসেইসাও। 

/এফআইআর/ 
সম্পর্কিত
ফিফা ক্লাব বিশ্বকাপট্রাম্পের কাছে আসল ট্রফি, চেলসি পেয়েছে রেপ্লিকা!
পিএসজির স্বপ্ন ভেঙে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি
ক্লাব বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প 
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী