জাতীয় গোল্ডকাপ ফাইনাল শেষে যা বললেন ক্রীড়া উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জুন ২০২৫, ২১:৫৩আপডেট : ১৯ জুন ২০২৫, ২১:৫৩

জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল হয়ে গেলো আজ বৃহস্পতিবার। বালক ও বালিকা বিভাগে রংপুর ও রাজশাহী শিরোপা জিতেছে। ফাইনাল শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রীড়া সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেছেন। 

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আসিফ মাহমুদ কাঠামোগত সংস্কার নিয়ে বলেছেন, ‘আমাদের সার্চ কমিটি ফেডারেশন পুনর্গঠনে কাজ করেছে। এখন আমরা একটু ভিন্ন ফরম্যাট ও কাঠামোগত সংস্কারের জন্য একটি কমিটি গঠন করবো। কমিটি এই সপ্তাহের মধ্যে হবে। এরপর প্রতিবেদন দেবে এক মাসের মধ্যে।’

এনএসসি আজ জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের জন্য আবেদন আহ্বান করেছে। এবার যোগ্যরাই পুরস্কার পাবেন বলে অভিমত ক্রীড়া উপদেষ্টার, ‘এটা (পুরস্কার) একটি স্বীকৃতি। এটি যেন প্রকৃত ও যোগ্যরা পায় সেটা নিশ্চিত করা হবে। প্রকৃত খেলোয়াড়রা এটা পেলে সামনে অন্যরাও খেলাধুলায় আকৃষ্ট হবে।’ 

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে দেখেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই ম্যাচের পর কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগের কথা জোরেশোরে উঠেছে। কোচ নিয়ে উপদেষ্টার পর্যবেক্ষণ জানতে চাওয়া হলে তিনি শুধু বলেছেন, ‘আমি ফুটবলের বিশেষজ্ঞ না। এটা বাফুফের কাঠামোগত বিষয়। এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। কোচের বিষয়ে বাফুফেই সিদ্ধান্ত গ্রহণ করবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী