ব্রাজিলে ‘আইডলের’ সঙ্গে ইয়ামালের কিছুক্ষণ

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৫, ১৯:৩৩আপডেট : ২০ জুন ২০২৫, ১৯:৩৩

এই বছরের শুরুতে এক সাক্ষাৎকারে লামিনে ইয়ামাল বলেছিলেন, নেইমারকে তিনি ‘আইডল’ মানেন। মাঠে তার খেলার ধরন বেশ পছন্দ। ব্রাজিলে ছুটি কাটাতে গিয়ে তাই নেইমারের সঙ্গে দেখা করার সুযোগ নষ্ট করেননি স্প্যানিশ টিনএজ তারকা।

গত মৌসুমে বার্সার হয়ে ৫৫ ম্যাচ খেলে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেন ইয়ামাল। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি। এবারের ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে ইয়ামাল ব্রাজিলে ছুটি কাটাচ্ছেন। সেখানে কিছুক্ষণ নেইমারের সঙ্গে কাটান তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতে দুজনকে ফুটভলি খেলতে দেখা গেছে। গলফ বাগিতেও ঘুরে বেড়ান। সুইমিং পুলে দেখা গেছে আরাম করতে।

শুক্রবার দুজনের একটি ক্লিপ শেয়ার করেন নেইমার। ইয়ামাল তাতে মন্তব্য করেছেন, ‘আমার ভাই’।

১৭ বছর বয়সী ইয়ামাল এই সপ্তাহে সাও পাওলো ও রিও ডি জেনেইরোতে কাটান। সার্ফিং বিশ্ব চ্যাম্পিয়ন গ্যাব্রিয়েল মেদিনার সঙ্গেও কিছু সময় কাটান তিনি।

নেইমার যখন সান্তোস থেকে বার্সায় যোগ দেন, তখন ইয়ামালের বয়স ছয়। সবসময় লিওনেল মেসিকে সর্বকালের সেরা মানলেও ব্রাজিলিয়ান তারকার মাঠের খেলা সবচেয়ে উপভোগ করেন বলে তিনি জানান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি