২৯ বছর বয়সে পার্মার কোচ হয়ে কুয়েস্তার ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৫, ২১:৩৩আপডেট : ২০ জুন ২০২৫, ২১:৩৩

আর্সেনালের সাবেক সহকারী কোচ কার্লোস কুয়েস্তাকে প্রধান কোচ করলো পার্মা। মাত্র ২৯ বছর বয়সে প্রথম কোনও সিনিয়র দলের কোচ হয়ে ইতিহাস গড়লেন তিনি। 

দুই বছরের চুক্তি করেছেন কুয়েস্তা। ইন্টার মিলানে যোগ দেওয়া ক্রিস্টিয়ান শিভুর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখন কুয়েস্তা সর্বকনিষ্ঠ কোচ। গত পাঁচ বছর ধরে আর্সেনালে মিকেল আর্তেতার ডানহাত ছিলেন তিনি।

তারুণ্যেই খেলার চেয়ে কোচিংয়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন কুয়েস্তা। প্রথম সুযোগ পান অ্যাতলেতিকো মাদ্রিদের বয়সভিত্তিক দলে। চার বছর সেখানে থেকে কোচিং পদ্ধতি নিয়ে পড়াশোনা করতে ইউরোপ ঘুরে বেড়ান।

এই সময়ে আর্তেতার সঙ্গে সাক্ষাৎ হয় কুয়েস্তার। তারপর ম্যানসিটিকে পেপ গার্দিওলার কোচিং স্টাফ দলে যুক্ত হন। পরে জুভেন্টাসের যুব অ্যাকাডেমিতে দুই বছর কাটিয়ে ২০২০ সালে আর্সেনালে যোগ দেন।

আর্সেনালকে শিরোপা জয়ের অন্যতম দাবিদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কুয়েস্তার। খেলোয়াড়দের সঙ্গে একান্তে কথা বলতেন। টেকনিক্যাল স্কিল ও ট্যাকটিকাল দিকগুলোর উন্নয়নে আলাদা হয়ে খেলোয়াড়দের সঙ্গে বসতেন তিনি।

ইতালিয়ানসহ ছয়টি ভিন্ন ভাষায় পারদর্শী কুয়েস্তা আর্তেতাকে প্রথম দেখাতেই মুগ্ধ করেন। জুভেন্টাসে থাকতে বর্তমান পার্মা সিইও ফেডেরিকো চেরুবিনিকেও তিনি তার দক্ষতা দিয়ে প্রভাবিত করেছিলেন।

কুয়েস্তা প্রায় এক শতাব্দির মধ্যে সর্বকনিষ্ঠ সিরি আ কোচ হলেন। ১৯৩৯ সালে এলিও লসচি ২৯ বছর ৯ মাস ২০ দিন বয়সে ত্রিয়েস্তিনায় খেলোয়াড়-কোচ হিসেবে প্রথম ম্যাচে দায়িত্ব নেন। 

পার্মার প্রথম ম্যাচের ডাগআউটে দাঁড়ানোর সময় কুয়েস্তার বয়স হবে ৩০ বছর ২৬ দিন, কাকতালীয়ভাবে তার প্রথম ম্যাচই হবে জুভেন্টাসের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি