ডি ক্রুইফ বলছেন, ‘আমি আলোচনা সম্পর্কে জানি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৫, ০২:৫৫আপডেট : ২২ জুন ২০২৫, ০২:৫৫

১০ বছর আগে সবশেষ বাংলাদেশ দলের কোচ ছিলেন লোডভিক ডি ক্রুইফ। ২০২৫ সালে এসে আবারও বাংলাদেশের ফুটবলে সম্পৃক্ত হওয়া নিয়ে ৫৫ বছর বয়সী ডাচ কোচ ডি ক্রুইফের নাম আলোচনায় এসেছে। সঙ্গে আছেন সেই সময়ের তার সহকারী রেনে কোস্টার।

জুনে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে সাইফুল বারী টিটুর মেয়াদ শেষ হচ্ছে। এই পদে ডাচ কোচ ক্রুইফের নাম বেশ উচ্চারিত হচ্ছে। আর রেনে কোস্টার এলিট একাডেমির দায়িত্বে! এ নিয়ে দুজনের কেউই তাৎক্ষণিকভাবে কিছু বলতে রাজি হননি। তবে বাংলাদেশ সময় মধ্য রাতে বাফুফের সঙ্গে আলোচনার কথা দুজনই স্বীকার করে নিয়েছেন।

৫৫ বছর বয়সী ক্রুইফ বাংলা ট্রিবিউনকে শুধু বলেছেন, 'আমি আলোচনা (বাফুফের সঙ্গে)  সম্পর্কে অবগত, এই মুহূর্তে আমি বিনীত। আশা করি আপনি বুঝতে পেরেছেন। শুভেচ্ছা।'

অন্যদিকে রেনে কোস্টার বলেছেন, 'নিউজ যেহেতু হয়েছে সেক্ষেত্রে চুক্তি হতেও পারে। তবে এখন পর্যন্ত কোনও কিছু চূড়ান্ত হয়নি। বাংলাদেশে বয়সভিত্তিক দল নিয়ে কাজ করে সাফল্যের কথা মনে আছে।'

বাংলাদেশের হেমন্ত ভিনসেণ্ট বিশ্বাস হল্যান্ডে ট্রায়ালও দিয়েছিলেন,  ডাচ ক্লাব এফসি টোয়েন্টিতে। ২০১৩ সালে রেনে কোস্টার সেই সুযোগ তৈরি করে দিয়েছিলেন।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে