শেষ গ্রুপ ম্যাচে এমবাপ্পেকে পাওয়ার আশা রিয়ালের

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৫, ০৯:৫১আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:৫১

পাচুকার বিপক্ষে ক্লাব বিশ্বকাপ ম্যাচের জন্য চার্লট্টেতে যাননি রিয়াল মাদ্রিদের অসুস্থ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। কোচ জাবি আলোনসোর আশা, ক্লাবের শেষ গ্রুপ ম্যাচে ফিরবেন তিনি।

ফরাসি তারকা বৃহস্পতিবার গ্যাস্ট্রোয়েনটেরিটিসে আক্রান্ত হয়ে পরীক্ষা ও চিকিৎসার জন্য বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

ক্লাব সূত্রে এএফপি জানিয়েছে, এমবাপ্পে আস্তে আস্তে সেরে উঠছেন। কিন্তু মেক্সিকান দল পাচুকার বিপক্ষে রবিবারের ম্যাচের জন্য সতীর্থদের সঙ্গে যাননি তিনি।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে শনিবার এমবাপ্পের অবস্থা নিয়ে জাবি বললেন, ‘সে ভালো করছে, সে হাসপাতাল থেকে ফিরেছে। সেরে উঠছে। আমরা তাকে সলজবুর্গের বিপক্ষে পাওয়ার ব্যাপারে আশাবাদী।’

ফিলাডেলফিয়ায় বৃহস্পতিবার এইচ গ্রুপের ম্যাচে সলজবুর্গের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে রিয়াল।

অসুস্থতার কারণে আল হিলালের বিপক্ষে রিয়ালের গোলশূন্য ড্রয়ের ম্যাচেও ছিলেন না ২৬ বছর বয়সী এমবাপ্পে। মাদ্রিদের বি দলের খেলোয়াড় গঞ্জালো গার্সিয়া এমবাপ্পের বদলে খেলতে নেমে রিয়ালের প্রথম গোল করেন। জাবি জানালেন, গঞ্জালোই আবার ফরাসি তারকার জায়গা নেবেন।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি