আলজেরিয়ায় স্টেডিয়ামে মর্মান্তিক দুর্ঘটনায় ৩ ফুটবল দর্শক নিহত

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৫, ২০:৩৬আপডেট : ২২ জুন ২০২৫, ২০:৩৬

আনন্দের বাধভাঙা ঢেউ রূপ নিলো শোকের সাগরে। আলজেরিয়ায় প্রিয় দলের শিরোপা উদযাপন করার সময় স্টেডিয়ামের উপরের দিকের স্ট্যান্ড ভেঙে নিচে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।

এমসি আলজারের টানা লিগ শিরোপা জয়ের উৎসব করতে গিয়ে তিন দর্শক নিহত ও ৭০ জনের বেশি আহত হয়েছেন। আলজেরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এই খবর নিশ্চিত করেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উপরের দিকের স্ট্যান্ডের বেষ্টনী ভেঙে নিচে পড়ে যান দর্শকরা।

আলজেরিয়ান প্রেসিডেন্ট আব্দেলমাজিদ টেবোনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আর আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এমসি আলজার একজন নিহতের খবর নিশ্চিত করেছে। তার নাম ইউনিস আমগুজি। নিহত বাকি দুজনের ব্যাপারে কোনও মন্তব্য করেনি ক্লাব।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে