তিন পরিবর্তন নিয়ে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুন ২০২৫, ১৫:২৭আপডেট : ২৪ জুন ২০২৫, ১৫:২৯

মে-জুন মাসে ফিফা প্রীতি ম্যাচে জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে বাংলাদেশ নিজেদের শক্তি দেখিয়েছে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুটি দলের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে নারী দল। দুটি ম্যাচে ড্র করা দলের বেশিরভাগ খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছেন কোচ পিটার বাটলার। নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে আজ মঙ্গলবার ২৩ জনের চূড়ান্ত দলে মাত্র তিনটি পরিবর্তন এনেছেন ব্রিটিশ এই কোচ। 

দুই গোলকিপার স্বর্ণা রানী ও মিলি আক্তারের সঙ্গে দুটি সাফ জেতা রক্ষণভাগের নিলুফা ইয়াসমিন ফিরেছেন। বাদ পড়েছেন দুই গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। 

মিয়ানমার সফরেও জায়গা হয়নি সাবিনা খাতুন, মাসুরা পারভিন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী ও মাতসুশিমা সুমাইয়ার। মিয়ানমারের ইয়াঙ্গুনে ২৯ জুন মেয়েদের প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে। ২ জুলাই স্বাগতিক মিয়ানমার এবং ৫ তারিখে খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে শুধু পিছিয়ে তুর্কমেনিস্তান, তাদের অস্থান ১৪১তম। বাংলাদেশের অবস্থান ১২৮, বাহরাইন ৯২ এবং মিয়ানমার আছে ৫৫তম স্থানে।  গ্রুপের সেরা দল যাবে মূল পর্বে ।

বাংলাদেশ দল মঙ্গলবার রাতেই দেশ ছাড়বে। 

বাংলাদেশ দল:

গোলকিপার : রুপনা চাকমা, স্বর্ণা রানী মণ্ডল ও মিলি আক্তার

রক্ষণ : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন; 

মধ্যমাঠ: মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রানী, কোহাতি কিসকু, মুনকি আক্তার, হালিমা আক্তার

আক্রমণ : ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোছাম্মত সাগরিকা, সুরভী আকন্দ, মোছাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেহলা মারমা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি