বাবার কষ্টমোচনে মোটরসাইকেল উপহার আল আমিনের

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুন ২০২৫, ১৭:৪৪আপডেট : ২৫ জুন ২০২৫, ১৭:৫৬

বাবা আমিনুর রহমান রিকশা গ্যারেজে কাজ করার পাশাপাশি ফুটবলও খেলতেন। স্বপ্ন ছিল বড় পরিসরে নিজেকে মেলে ধরবেন। কিন্তু দারিদ্র্যের কষাঘাতে তা সম্ভব হয়নি। তবে ছেলে আল আমিন সেই স্বপ্ন আপাতত পূরণ করেছেন। জাতীয় দলে দুটি ম্যাচ খেলে আলোচনায় উঠে এসেছেন। সেই ছেলে এবার বাবার স্বপ্ন পূরণের পাশাপাশি কষ্টমোচনও করেছেন। কাজে যেতে সহায়তার জন্য বাবাকে মোটরসাইকেল উপহার দিয়েছেন আল আমিন। 

আল আমিনের বাবা আমিনুর রহমান অনেক দিন ধরে রিকশার গ্যারেজ বাদ দিয়ে স-মিলে কাজ করছেন। বাসা থেকে কর্মস্থলে যেতে বেশ সময় লাগে। পাশাপাশি কষ্টও হয়। তাই যাতায়াত সহজ করার জন্য বাবাকে ২ লাখ ২০ হাজার টাকায় কেনা মোটরসাইকেল উপহার দিয়েছেন।

আল আমিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাবা আমার জীবনে সবকিছু। আজ আমি ফুটবল খেলছি বাবার কারণেই। বাবার স-মিলে যেতে কষ্ট হয়। একটু দূরেও। তাই ফুটবল খেলা থেকে আয়ের এক অংশে বাবার জন্য হোন্ডা কিনেছি। যেন নিজেই চালিয়ে কাজে যেতে পারেন। বলতে পারেন বাবাকে এমন উপহার দিতে পেরে অনেক খুশি আমি।’

ফরোয়ার্ড আল আমিনকে নিয়ে আসন্ন মৌসুমে টানাটানি পড়ে গেছে। বসুন্ধরা কিংস, আবাহনী, মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নসহ অন্য ক্লাবও তাকে নিতে চাচ্ছে। তবে ভালো পারিশ্রমিক ও খেলার নিশ্চয়তা দেখে নতুন ক্লাবে যোগ দিতে ইচ্ছুক আল আমিন। যতদূর জানা গেছে, আবাহনী লিমিটেডের সঙ্গে কথা অনেক দূর এগিয়েছে। এখন ব্যাটে-বলে সব মিললেই হয়।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের