চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে বাংলাদেশ

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জুন ২০২৫, ১৪:৫৭আপডেট : ২৬ জুন ২০২৫, ১৯:৪৯

বাংলাদেশ পুরুষ ফুটবল দল কখনও আন্তর্জাতিক ফুটসাল খেলেনি। এবারই প্রথম ফুটবলের আরেক সংস্করণ এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে নাম দিয়েছে তারা। গ্রুপে তাদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন ইরান। 

এএফসির সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালামাপুরে আজ বৃহস্পতিবার দুপুরে এশিয়ান কাপ ফুটসালের বাছাইয়ের ড্র হয়েছে। বাংলাদেশ পড়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপের স্বাগতিক মালয়েশিয়া। অন্য দুই প্রতিপক্ষ ইরান ও সংযুক্ত আরব আমিরাত৷ ইরান এশিয়ান ফুটসালের বর্তমান ও সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন। 

এশিয়ান কাপ বাছাইয়ে ৩১ দল অংশগ্রহণ করছে। সাত গ্রুপে চারটি করে অপর গ্রুপে তিন দল। আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ চূড়ান্ত পর্বে খেলবে। ২০-২৪ সেপ্টেম্বর বাছাই পর্ব  হবে। আর আগামী বছর ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ায় হবে মূল পর্ব। স্বাগতিক ইন্দোনেশিয়া সরাসরি খেলবে। 

বাফুফের ফুটসাল কমিটি আগে টুর্নামেন্ট আয়োজন করে দল গঠনের পরিকল্পনা করেছিল। এখন এএফসিতে ড্র হওয়ায় দলের প্রস্তুতি কেমন হবে তা সময় বলে দেবে। 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি