মিলোস কেরকেজের সঙ্গে লিভারপুলের চুক্তি

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৫, ১৮:০৯আপডেট : ২৬ জুন ২০২৫, ১৮:০৯

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল বোর্নমাউথ থেকে মিলোস কেরকেজের চুক্তি সম্পন্ন করার ঘোষণা দিয়েছে।

বোর্নমাউথে দারুণ মৌসুম কাটানোর পর কেরকেজ আর্নে স্লটের নজরদারিতে ছিলেন। লেফট ব্যাক পজিশন নিয়ে সমস্যার সমাধানে এই হাঙ্গেরিয়ান ডিফেন্ডারকে আনলো লিভারপুল। ফ্লোরিয়ান উইর্টজ ও জেরেমি ফ্রিমপংয়ের পর চলতি মৌসুমে রেডদের এটি তৃতীয় বড় চুক্তি।

লেফট ব্যাক হিসেবে একাদশে জায়গা পেতে অ্যান্ডি রবার্টসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কেরকেজকে।

গত মৌসুমে লিগ জেতা লিভারপুল এবার তাদের স্কোয়াডকে শক্তিশালী করতে এরই মধ্যে ২০ কোটি পাউন্ডের বেশি খরচ করেছে।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এই ডিফেন্ডার বলেছেন, ‘আমি সত্যি খুশি। আমার জন্য এটা সম্মানের এবং বিশ্বের অন্যতম ও ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্লাবের জন্য খেলতে আসা দারুণ প্রাপ্তি। আমি সত্যিই রোমাঞ্চিত।’

কেরকেজ শিরোপা জয়ের আকাঙ্ক্ষা জানালেন, ‘আমি ক্লাবের সঙ্গে ট্রফি জিততে সবকিছু দিবো। আশা করি অ্যানফিল্ডে গোল করবো। ভক্ত-সমর্থকদের গর্জন শোনার জন্য তর সইছে না। শিগগিরই দেখা হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি