হাল্যান্ডের ৩০০ গোল, পেছনে ফেলেছেন মেসি-রোনালদোকেও 

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৫, ১৭:০০আপডেট : ২৭ জুন ২০২৫, ১৭:০০

ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটির হয়ে গোল করে ক্লাব ও দেশের হয়ে ৩০০তম গোলের মাইলফলক পূরণ করেছেন আর্লিং হাল্যান্ড। যে কীর্তিতে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে এক জায়গায় পেছনে ফেলেছেন তিনি। তাদের তুলনায় দ্রুততম তিনশ গোলের মাইলফলকে পৌঁছেছেন কম ম্যাচ খেলে। 

ক্লাব বিশ্বকাপে গ্রুপ জি-তে জুভেন্টাসকে হারিয়েছে শীর্ষে থেকে নকআউটে গেছে সিটি। বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক স্ট্রাইকার ম্যাচের শুরুটা করেন বদলি হিসেবে। মাঠে নামেন দ্বিতীয়ার্ধে। নামার পর মাত্র তৃতীয় স্পর্শেই সাত মিনিটের মাথায় গোল করেন তিনি! 

এই গোলটি ম্যান সিটির হয়ে তার ১৪৫ ম্যাচে ১২৩তম গোল। আর ক্যারিয়ারজুড়ে মোল্ডে, আরবি সলসবুর্গ, বরুশিয়া ডর্টমুন্ড, ম্যান সিটি ও নরওয়ে জাতীয় দলের হয়ে মোট ৩৭০ ম্যাচে এটি ছিল তার ৩০০তম গোল।

এই মাইলফলকে পৌঁছাতে ক্রিস্টিয়ানো রোনালদোর লেগেছিল ৫৫৪, লিওনেল মেসির ৪১৮ ও কিলিয়ান এমবাপ্পের ৪০৯ ম্যাচ। 

শিষ্যের এমন অর্জনের পর সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘আমি শুধু বলতে পারি, অভিনন্দন। ২৪ বছর বয়সে ৩০০ গোল—এটা অসাধারণ। আমি স্ট্রাইকারদের খুব শ্রদ্ধা করি। হাল্যান্ডের জন্য খুব খুশি, গোল এবং ছোট জায়গায় তার অংশগ্রহণ—এককথায় ছিল অসাধারণ।’

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের