বাহরাইনকে উড়িয়ে বাংলাদেশ দলে উচ্ছ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ জুন ২০২৫, ২২:৫০আপডেট : ২৯ জুন ২০২৫, ২৩:১০

বাহরাইনের বিপক্ষে আশাতীত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই ফুটবলে প্রথম ম্যাচে ৭ গোলে জয় এসেছে। মিয়ামনারের ইয়াংগুনে এমন বড় জয়ে উচ্ছ্বাসে ভাসছে মনিকা-আফঈদারা। এখন চোখ ২ জুলাই স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ম্যাচে।

ইয়াংগুনে বাহরাইনের বিপক্ষে ৭ গোলের দুটি করে গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। এছাড়া জালের দেখা পেয়েছেন কোহাতি কিসকু ও মুনকি আক্তার। অন্য গোলটি বাহরাইনের আত্মঘাতী।

তহুরা হ্যাটট্রিকও পেতে পারতেন। ম্যাচের শেষ দিকে তার শট ফিরে আসে ক্রসবার কাঁপিয়ে। যদিও তাতে হতাশ না হয়ে মিয়ানমার ম্যাচে দৃষ্টি ২২ বছর বয়সী স্ট্রাইকারের। ম্যাচ শেষে বলেছেন, ‘আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমাদের থেকে বাহরাইন অনেক এগিয়ে থাকা দল। আমরা যে এতদিন পরিশ্রম করেছি, আমাদের একটাই লক্ষ্য ছিল, আমরা মাঠে সেটা কাজে লাগাবো। তো আল্লাহর রহমতে ম্যাচটা জিততে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের কিপার থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড় শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। মাঠের মধ্যে সবাই মনোযোগী ছিল।’

মাঠে বাংলাদেশের বেশ কিছু দর্শক ছিল। তহুরা তাদের উদ্দেশে বলেছেন, ‘অবশ্যই…এই যে বাংলাদেশি দর্শক যারা আছে, তারা আমাদের অনেক সমর্থন করেছে, প্রথম থেকেই অনেক চিল্লাচিল্লি করেছে (আমাদের অনুপ্রাণিত করার জন্য)। তো উনাদের প্রতি কৃতজ্ঞতা, সবাইকে অনেক ধন্যবাদ যে, আমাদের অনেক সমর্থন করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার বাংলাদেশ মুখোমুখি হবে মিয়ানমারের; যারা তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে শুরু করেছে বাছাই। স্বাগতিকদের বিপক্ষে তহুরাদের সবশেষ ম্যাচে ২০২০ অলিম্পিক বাছাইয়ে ৫-০ গোলে হারতে হয়েছিল। তবে এবার  তহুরা বলেছেন, ‘আসলে মিয়ানমার অনেক শক্তিশালী দল। আমরা এর আগে এ মাঠেই মিয়ানমারের কাছে ৫ গোল খেয়েছিলাম। এবার যেহেতু…আমরা সবাই সবসময় ক্যাম্পেই থাকি একসঙ্গে, আমাদের সবদিক থেকেই অনেক উন্নতি হয়েছে।’

এরপরই যোগ করলেন, ‘সবসময় আমরা চেষ্টা করি, দেখি কোন দিকে উন্নতি হচ্ছে, দীর্ঘ সময় ক্যাম্পে থাকার কারণে আমাদের উন্নতি হচ্ছে, এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। তো আমরা চেষ্টা করব আমাদের স্বাভাবিক খেলাটা খেলার। বাকিটা আল্লাহ জানেন।’

অধিনায়ক আফঈদা খন্দকারও বেশ খুশি, ‘আমাদের লক্ষ্য ছিল জেতা। জিতেছি আমরা। গোল ব্যবধান বাড়িয়েও নিয়েছি। এখন মিয়ানমারের বিপক্ষে ভালো করতে চাই।’

এদিকে বাহরাইন দলের ফরোয়ার্ড ফারাহ জেহাদ বাংলাদেশ দলের প্রশংসা করে বলেছেন, ‘এটা খুবই কঠিন ম্যাচ ছিল আমাদের জন্য। বাংলাদেশের জয়কে অ্যাপ্রিসেয়েট করতে হবে। বাংলাদেশ দুর্দান্ত একটা দল। দুর্ভাগ্যজনকভাবে…আমি জানি, আমাদের দল আরও ভালো ফুটবল খেলতে পারতো, কিন্তু দিন শেষে এটাই ফুটবল।’

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কী, কেন, কীভাবেপাল্টাপাল্টি হামলায় ইরান-মার্কিন যুদ্ধ কি আবার ছড়িয়ে পড়ছে
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী