ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুলাই ২০২৫, ২০:৩৭আপডেট : ০২ জুলাই ২০২৫, ২২:৩১

মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ আগেই মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল। নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে দিনের পরের ম্যাচে তুর্কমেনিস্তান ও বাহরাইন ২-২ গোলে ড্র করায় বাংলাদেশকে আর অপেক্ষা করতে হয়নি। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় হবে মূল পর্ব।

আজ ইয়াংগুনে বাংলাদেশ ২-১ গোলে হারায় মিয়ানমারকে। গ্রুপে চারটি দলেরই দুটি ম্যাচ খেলা হয়েছে। বাংলাদেশ ২ ম্যাচে ৬, মিয়ানমার ৩, বাহরাইন ও তুর্কমেনিস্তান ১ পয়েন্ট করে পেয়েছে। শেষ ম্যাচে বাংলাদেশ যদি তুর্কমেনিস্তানের কাছে হারে, তাতেও সমস্যা নেই। মিয়ানমার জিতলেও হেড টু হেডে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। তবে এখন এত কিছুর হিসাব-নিকাশ আর দরকার পড়ছে না। আজ রাতেই বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত হয়ে গেলো।

জোড়া গোল করেছেন ঋতুপর্ণা

১৯৮০ সালে প্রথম বাংলাদেশের পুরুষ দল এশিয়ান কাপে খেলেছিল। ৪৫ বছর পর মনিকা-রুপনারা দাপট দেখিয়ে সেই পথ প্রথমবারের মতো অনুসরণ করলো। গ্রুপের শেষ ম্যাচ ৫ জুলাই। সেই ম্যাচে বাংলাদেশ দল এখন অনেকটাই নির্ভার হয়ে খেলতে পারবে। যদিও কোচ পিটার বাটলার ও তার দল শেষ ম্যাচ জিতেই চূড়ান্ত উৎসব করার পক্ষপাতী।

বাংলাদেশ এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে চূড়ান্ত পর্বে ওঠা প্রথম দল। চূড়ান্ত পর্বের ১২ দলের মধ্যে আগেই জায়গা নিশ্চিত ছিল চারটি দলের। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া, আর সর্বশেষ আসরের সেরা তিন দল হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। তাদের সঙ্গে যোগ হবে বাছাইয়ের আট গ্রুপের চ্যাম্পিয়নরা।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি