ভালো খেলে জিততে চায় বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জুলাই ২০২৫, ১৮:১৯আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৮:১৯

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অন্যতম ফেভারিট বাংলাদেশ। শুক্রবার ঢাকায় তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে শুধু এই ম্যাচ নয়, নেপাল ও ভুটানের বিপক্ষে ভালো খেলে ট্রফি জিততে চায় স্বাগতিকরা। কিংস অ্যারেনাতে বিকাল ৩টায় বাংলাদেশ মুখোমুখি হবে লঙ্কানদের।

বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই খেলতে যাওয়ার কারণে খুব বেশি সময় পাইনি। আজ সকালেও আমরা সবাই একসঙ্গে অনুশীলন করেছি।’ 

প্রতিপক্ষ নিয়ে তার ভাবনা, ‘আমার কাছে মনে হয় তিনটা দলই ভালো। প্রত্যেক দলের সঙ্গে আমাদের ভালোভাবে খেলতে হবে। কাউকে দুর্বল ভেবে ছোট করে দেখার কিছু নেই। আমরা তিনটি দলের সঙ্গে লড়াই করবো, ভালো খেলবো। ইনশাআল্লাহ জিতবো।’

এশিয়ান কাপে জায়গা করে নিয়ে আফঈদাদের পা মাটিতেই রয়েছে। লাল সবুজ দলের অধিনায়ক বলেছেন, ‘আমরা এশিয়ান কাপে গিয়েছি বলে সাফকে ছোট করে দেখবো, তা না। আমাদের স্বপ্ন ছিল আগে সাফ জিতবো, পরে এশিয়া। সাফ জেতার পর এশিয়া কাপে গিয়েছি। তাই বলে যে সাফ খেলবো না, এটা তো হয় না। সাউথ এশিয়ার দেশ আমরা সাউথ এশিয়ায় খেলবো।’

বয়সভিত্তিক দলের অনেকেই বাংলাদেশের সিনিয়র দলে আছেন। অধিনায়ক নিজেও একজন। দুই দলকেই নেতৃত্ব দিচ্ছেন আফঈদা। তাই বলে সিনিয়র দলের খেলোয়াড়রাই যে আসন্ন সাফে বিশেষ গুরুত্ব পাবেন তা নয়। অধিনায়ক বললেন, ‘স্পেশাল বলে তো কোনও কথা নেই। আমাদের ২৩ জনের স্কোয়াড ২৩ জনই স্পেশাল।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান