‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জুলাই ২০২৫, ১৮:৪৫আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৯:০৮

২০১৮ সাল থেকে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন সুলেমানে দিয়াবাতে। মালির এই স্ট্রাইকারের নৈপুণ্যে সবশেষ তো সাদা কালোরা লিগের ট্রফিও জিতেছে। তবে নতুন মৌসুমে আর মোহামেডানের জার্সিতে দেখা যাবে না ৩৪ বছর বয়সী চৌকস ফুটবলারকে। মোহামেডানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে!  

দিয়াবাতে সাদা কালো জার্সিতে ১১২ ম্যাচে ৯৬ গোল করেছেন। গত এক দশকে দলের সবচেয়ে বড় তারকা ছিলেন। বক্সের ভেতর কিংবা বাইরে থেকে যেভাবেই হোক গোল করতে সিদ্ধহস্ত।

দিয়াবাতের জায়গায় গত মৌসুমে রহমতগঞ্জে খেলা ঘানার বোয়েটাংকে নিয়েছে মোহামেডান।

দিয়াবাতে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা জানিয়েছেন। পরে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মোহামেডান ক্লাব এবার আমাকে না করে দিয়েছে। বলেছে আমাকে আর দরকার নেই। মোহামেডান ও আমার মধ্যে আর কোনও সম্পর্ক নেই। সব ছিন্ন হয়ে গেলো।’

এরপরই দিয়াবাতে বললেন, ‘আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কোনও সমস্যা নেই। এখন নতুন দল কোনটা বলতে পারছি না। তবে বসুন্ধরা কিংসের সঙ্গে কোনও কথা হয়নি।’

মোহামেডানের প্রাণভোমরা হলেও দিয়াবাতেকে এবার না রাখার অন্যতম কারণ উচ্চ পারিশ্রমিক। প্রায় ১২ হাজার ডলার মাসিক বেতন দিতে হতো তাকে। নতুন মৌসুমের জন্য যা কঠিন। নির্বাচন জটিলতায় ক্লাবের সাংগঠনিক কাঠামো আগের মতো নেই। ফুটবল কমিটির চেয়ারম্যান তো পদত্যাগই করেছেন। তাই অপেক্ষাকৃত একটু কম বাজেটের দল গড়ার দিকে দৃষ্টি। ক্লাবটির ফুটবলে টেকনিক্যাল কমিটির আহবায়ক ইমতিয়াজ সুলতান জনি এ প্রসঙ্গে বলেছেন, ‘দিয়াবাতেকে এবার রাখতে পারছি না বলে আমাদের কাছেও খারাপ লাগছে। ও দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছে। বয়সসহ নানা কারণে ওকে রাখা হচ্ছে না। তবে আমরা ব্যালেন্সড দল করবো। মুজাফফরভসহ অন্যরাও থাকবে।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি