জোতার ২০ নম্বর জার্সি অবসরে পাঠাচ্ছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১১:১২আপডেট : ১২ জুলাই ২০২৫, ১১:১২

নতুন মৌসুমের আগে ফের মাঠে নামছে লিভারপুল। কিন্তু সতীর্থদের মাঝে বিরাজ করছে শূন্যতার হাহাকার। গত মৌসুমে একসঙ্গে ট্রফির আনন্দ উদযাপন করা ডিওগো জোতা যে আর নেই। আর কখনও তার ২০ নম্বর জার্সিতে মাঠে দেখা যাবে না কাউকে। গত ৩ জুলাই স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া এই ফরোয়ার্ডের ক্লাব জার্সি অবসরে পাঠাচ্ছে লিভারপুল।

ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘তার স্ত্রী রুদ ও পরিবারের সঙ্গে আলাপের পর ক্লাব ঘোষণা করছে ডিওগোর সম্মানে ও স্মৃতি বাঁচিয়ে রাখতে এলএফসি নারী ও অ্যাকাডেমিসহ সব পর্যায়ে তার স্কোয়াড নম্বর অবসরে পাঠানো হচ্ছে।’

ক্লাবের প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস বলেছেন, ‘আমি বিশ্বাস করি লিভারপুল ফুটবল ক্লাবের ইতিহাসে এই প্রথমবার কোনও একজনের জন্য এই ধরনের সম্মাননা জানানো হলো। আমরা বলতে পারি একজন অনন্য চমৎকার ব্যক্তির জন্য এটা একটা অনন্য শ্রদ্ধা।’

জোতার মৃত্যুর পর রবিবার লিভারপুল প্রথমবার মাঠে নামছে। প্রাক মৌসুমের খেলায় তারা ইংলিশ চ্যাম্পিয়নশিপ দল প্রেস্টনের মুখোমুখি হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী