দল আসল তারকা, কোনও ব্যক্তি নয়: পিএসজি কোচ এনরিকে

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১২:২৬ আপডেট : ১২ জুলাই ২০২৫, ১২:২৬

লুইস এনরিকে আসার পর পিএসজি হারিয়েছে কিলিয়ান এমবাপ্পের মতো তারকাকে। মহাতারকা নেইমার ও বিশ্বসেরা লিওনেল মেসিও অন্য ঠিকানা খুঁজে নেন। তাদেরকে নিয়ে প্যারিস ক্লাব যা পারেনি, তা তারা করে দেখিয়েছে কোনও তারকা ছাড়াই। প্রথম ক্লাব বিশ্বকাপ ফাইনালের আগে সেই কথা বললেন কোচ এনরিকে, যার ছোঁয়ায় খোলনলচে পাল্টে গেছে পিএসজি।

মাসখানেক আগে ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। ক্লাব বিশ্বকাপে যোগ দিয়ে সাবেক দুই খেলোয়াড় মেসি ও এমবাপ্পের মুখোমুখি হয়েও নিজেদের সামর্থ্য দেখিয়েছে। ইন্টার মায়ামি ও রিয়াল মাদ্রিদ বধের পর এখন তারা প্রথম ক্লাব বিশ্বকাপ ট্রফি থেকে এক জয় দূরে ফরাসি চ্যাম্পিয়নরা।

আগামীকাল রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে চেলসির মুখোমুখি হবে পিএসজি। সেখানেই সংবাদ সম্মেলনে এনরিকে বললেন, ‘শুধু এক বা দুইজন নয়, ১১ তারকাকে নিয়ে আমাদের একটি দল হতে হবে। শুধু ১১ কেন, সম্ভবত ১৩ জন, ১৫ জন তারকা... আসল তারকা তো পুরো দল। আমাদের ক্লাব এমনটাই ভাবে। আমরা তারকা চাই, কিন্তু সেটা দলের জন্য।’

দলের কেন্দ্রীয় চরিত্র এনরিকে, এমনটা অনেকে মনে করেন। তবে স্প্যানিশ কোচের পা মাটিতে। তার মতে, সাধারণ একটি লক্ষ্যে চোখ রেখে দলের প্রতি খেলোয়াড়দের দায়বদ্ধতার কারণেই এমন সাফল্য।

এনরিকে বললেন, ‘আমি তারকা নই। আমি আমার কাজ পছন্দ করি। আমার ক্যারিয়ার উপভোগ করি, বিশেষ করে কঠিন সময়গুলোতে। যখন ভালো কিছু হয় না, তখন আমি ভালোবোধ করি। জয়ের সবচেয়ে ভালো দিক হলো আমাদের যারা অনুসরণ করে তাদেরকে খুশি করা। আমি যখন প্রশংসিত হওয়ার চেয়ে সমালোচিত হই, তখন আমি আরও ভালো কিছু হয়ে উঠি।’

বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এনরিকে তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছেন। কিন্তু রবিবারের ফাইনাল জেতার আগে নিজেকে সফল বলতে নারাজ, ‘সম্ভবত এটা আমার কোচিং ক্যারিয়ারের সেরা সময়। কিন্তু এখনও ফাইনাল জেতার বাকি আছে। যখন সেটা জিতবো, তখন না হয় এটা নিয়ে কথা বলবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসালো পিএসজি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
ফের হ্যাকিংয়ের শিকার এফবিআইয়ের তথ্যভান্ডার
ফের হ্যাকিংয়ের শিকার এফবিআইয়ের তথ্যভান্ডার
ভিসা নিয়ে যে সতর্কতা দিলো মার্কিন দূতাবাস
ভিসা নিয়ে যে সতর্কতা দিলো মার্কিন দূতাবাস
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি