১৩ মৌসুম রিয়ালে কাটিয়ে মদরিচ এখন মিলানের

  স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ১০:১৬আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১০:১৬

খবরটা আগেই জানা গিয়েছিল। এবার শেষ হলো আনুষ্ঠানিকতা। ১৩ মৌসুম রিয়াল মাদ্রিদে কাটিয়ে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী লুকা মদরিচ। 

মিলান জানিয়েছে, আপাতত এক বছরের চুক্তিতে যোগ দিয়েছেন মরদিরচ। অপশন থাকছে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেওয়ার।

২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী ইতালিতে পৌঁছান গত সোমবার। রিয়ালে ১৩ মৌসুম কাটানোর পর স্প্যানিশ ক্লাবকে বিদায় বলেই নতুন ক্লাবের জন্য মেডিকেল পরীক্ষা দিয়েছেন। 

এসি মিলানের প্রতি মদরিচের ভালোলাগা সেই ছোট বেলা থেকে। তার আইডল ও স্বদেশী জ্ভোনিমির বোবান ১৯৯০-এর দশকে ক্লাবটির হয়ে খেলতেন। তখন থেকেই ক্লাবটির সমর্থক তিনি। 

মে মাসে মদরিচ ঘোষণা দেন যে, রিয়াল মাদ্রিদের হয়ে ২৮টি শিরোপা জয়ে অবদান রাখার পর তিনি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। যে ক্লাবটির হয়ে তার ছয়টি ইউরোপীয় কাপ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি ইউরোপীয় সুপার কাপ, চারটি স্প্যানিশ লিগ, দুটি কোপা দেল রে এবং পাঁচটি স্প্যানিশ সুপার কাপ রয়েছে।

বোঝাই যাচ্ছে হৃত গৌরব ফিরিয়ে আনতেই মদরিচের সঙ্গে চুক্তি করছে মিলান। গত মৌসুমে তারা সিরি আ অষ্টম স্থানে শেষ করেছিল। যার ফলে ইউরোপীয় প্রতিযোগিতার টিকিটও পায়নি।

মৌসুম শেষ হওয়ার পরই ইতালীয় ক্লাবটি ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে আবার কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। অ্যালেগ্রি ২০১১ সালে মিলানের হয়ে প্রথমবার ইতালীয় লিগ জেতেন। তারপর ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত জুভেন্টাসের হয়ে পর পর জেতেন পাঁচটি শিরোপা। 

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি