ভুটানে গিয়ে প্রথম ম্যাচেই ম্যাচসেরা শামসুন্নাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুলাই ২০২৫, ১৯:৩১আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৯:৩১

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বল পায়ে জাদু দেখিয়েছেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। দুজনের পা থেকে এসেছিল ৬ গোল। তারা দুজনেই আবার খেলছেন ভুটান নারী লিগে। আজ বুধবার প্রথম ম্যাচে রয়েল থিম্পু কলেজের (আরটিসি) হয়ে খেলে বড় জয় পেয়েছেন।

শামসুন্নাহার ও তহুরা খাতুনের নৈপুণ্যে আরটিসি ৪-০ গোলে হারায় উগেন একাডেমিকে।

প্রথমার্ধে দল ৩-০ গোলে এগিয়ে ছিল। শামসুন্নাহার শুরুতে গোল করে দলকে এগিয়ে নেন। তহুরা করেন চতুর্থ গোল। অন্য দুটি স্থানীয়দের কাছ থেকে এসেছে। 

শামসুন্নাহার এক গোল করে হয়েছেন ম্যাচসেরা। এই ফরোয়ার্ড বলেছেন, ‘প্রথম ম্যাচ খেলেছি। ম্যাচসেরা হয়েছি ভালো লাগছে।’

স্ট্রাইকার তহুরা দৃঢ় প্রত্যয়ী কণ্ঠে বললেন, ‘আজ প্রথম ম্যাচে আমরা ভালো খেলেছি। সামনের ম্যাচেও ভালো খেলতে চাই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের