আমিরাতি ক্লাবের কোচ হলেন পিরলো

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১২:৪৪আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১২:৪৪

ইতালির সাবেক অধিনায়ক আন্দ্রে পিরলো দুবাইভিত্তিক ইউনাইটেড এফসির কোচ হলেন। শুক্রবার এই ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় স্তরের ক্লাব।

স্থানীয় গণমাধ্যম বলছে, ৪৬ বছর বয়সী ইতালিয়ান ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন। ২০২২ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি দুবাই ইউনাইটেড নামেও পরিচিত। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটি তৃতীয় স্তর থেকে  উন্নীত হয়েছে।

এক বিবৃতি দিয়েছে ক্লাব, ‘অন্যরকম ফুটবল দর্শন এবং জুভেন্টাস ও সাম্পদোরিয়া থেকে মূল্যবান কোচিং অভিজ্ঞতা  সঙ্গে করে আসছেন পিরলো। ইউনাইটেড এফসির জন্য তার এই আগমন নতুন একটি অধ্যায়। আমিরাতি ফুটবলে ক্লাবের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষার প্রতিফলন এটি।’

২০২৩-২৪ মৌসুমে সিরি বি দল সাম্পদোরিয়াকে সপ্তম স্থানে রেখেছিলেন পিরলো। তবে গত মৌসুমে বাজে শুরুর পর আগস্টে বরখাস্ত হন তিনি।

পিরলো ২০১৭ সালে সেরা মিডফিল্ডার হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে অবসর নেন। ২০০৬ সালে ইতালিকে বিশ্বকাপ জেতানো এই মিডফিল্ডার এসি মিলানকে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জেতান এবং ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত জুভেন্টাসে চারটি সিরি আ শিরোপা পান। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের