হতাশায় মাঠ ছাড়লো মেসিহীন মায়ামি

  স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ১২:৩৮আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:৩৮

লিওনেল মেসির নিষেধাজ্ঞায় সুযোগ হাতছাড়া হয়েছে ইন্টার মায়ামির। মেজর লিগ সকারে এই ম্যাচ জিতলে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা এফসি সিনসিনাটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে পারতো তারা। কিন্তু মেসিহীন ম্যাচটা খেলতে নেমে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি। 

এমএলএস অল স্টার ম্যাচ না খেলায় মেসিসহ এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন জর্ডি আলবা। যে সিদ্ধান্ত মেসি নিজেও সহজভাবে নিতে পারেননি। তবে ম্যাচ খেলতে না পারলেও সাইডলাইনে থেকে ঠিকই ম্যাচটা উপভোগ করেছেন তিনি। ছিলেন জর্ডি আলবাও। অবশ্য তারা আগ্রহ নিয়ে এলেও সতীর্থরা মন ভরাতে পারেননি। গোছানো ফুটবল খেলে তাদের হতাশ করেছে সিনসিনাটি। 

অবশ্য একেবারে শেষ দিকে যোগ হওয়া সময়ে বিশাল বিপদ থেকে রক্ষা পায় মায়ামি। সিনসিনাটি ডিফেন্ডার মাইলস রবিনসন জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু ফাউলের অপরাধে সেই গোল বাতিল করেন রেফারি। হেড করার মুহূর্তে ইন্টারের নোয়াহ অ্যালেনকে ফাউল করেছিলেন রবিনসন। 

ইস্টার্ন কনফারেন্সে এই ড্রয়ে সিনসিনাটির চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে থাকলো মায়ামি।  

এদিকে, ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তিবদ্ধ রদ্রিগো দে পলকে উন্মোচন করেছে ইন্টার মায়ামি। দে পল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য। 

৩১ বছর বয়সী এই মিডফিল্ডার স্পেনের অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন এবং লিগস কাপ অভিযানে তার অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে