তিন বছরে নেইমারের প্রথম জোড়া গোল

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৪:৩৯আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৭:৩০

আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে নেইমার নিজেকে ফিরে পাওয়ার লড়াই করছেন। বাল্যকালের ক্লাব সান্তোসে এবার জোড়া গোল করেছেন তিনি। ২০২২ সালের আগস্টের পর প্রথমবার টানা পঞ্চম ম্যাচে শুরুর একাদশে নেমে চমৎকার পারফরম্যান্স করলেন ব্রাজিল সুপারস্টার। তিন বছর পর প্রথমবার করলেন জোড়া গোল।

ব্রাজিল সিরি আ-তে নেইমারের জোড়ায় ৩-১ গোলে জুভেনতুদেকে হারিয়েছে সান্তোস। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পেয়ে বহুদিনের জন্য মাঠের বাইরে ছিলেন। এই বছরের শুরুতে আল হিলাল ছেড়ে যোগ দেন সাবেক ক্লাবে। ব্রাজিল জাতীয় দলে হারানো জায়গা ফিরে পাওয়ার মিশনে তিনি।

কার্লো আনচেলত্তির নজরে পড়তে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার বিকল্প নেই নেইমারের সামনে। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তিনি। সবশেষ ম্যাচে জোড়া গোল করে হয়তো সেই লক্ষ্য পূরণে বেশ এগিয়ে গেলেন ব্রাজিলের শীর্ষ গোলদাতা।

ম্যাচ শেষে নেইমার বলেছেন, 'সবাই আমার সামর্থ্য জানে। আমি খেলার জন্য প্রস্তুত আছি, ভালো বোধ করছি। আমাকে নেওয়ার ব্যাপারটি এখন ব্রাজিলের স্টাফদের হাতে।'

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের