এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে কোন গ্রুপে বাংলাদেশ?

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ আগস্ট ২০২৫, ১৬:০৪আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৬:০৬

এএফসি অনূর্ধ্ব-১৭ ছেলে ও মেয়ে  দুই বিভাগের বাছাইয়ের ড্র হয়েছে আজ বৃহস্পতিবার। ছেলেদের বিভাগে বাংলাদেশ ‘এ’ গ্রুপে পড়েছে। এই গ্রুপের স্বাগতিক চীন। স্বাগতিক চীনের সঙ্গে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ বাহরাইন, তিমুর লেস্তে, ব্রুনাই ও শ্রীলঙ্কা।

বাছাইয়ে ৩৮টি দল সাত গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। সাত গ্রুপের সাত চ্যাম্পিয়ন দল আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলার সুযোগ পাবে। সাত গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে কাতারে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এশিয়ার ৯ প্রতিনিধি কাতার, উজবেকিস্তান, সৌদি আরব, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান,তাজিকস্তান, আরব আমিরাত ও ইন্দোনেশিয়া রয়েছে ।

যশোরের শামসুল হুদা একাডেমিতে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট সামনে রেখে প্রশিক্ষণ চলছে। সাফের পর বাংলাদেশ  ২২-৩০ নভেম্বর এএফসির  বাছাইয়ে অংশ নেবে।

এদিকে, এএফসি’র অনূর্ধ্ব-১৭ নারীদের বাছাইয়ে বাংলাদেশ পড়েছে  ‘এইচ’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও জর্ডান। এই গ্রুপের স্বাগতিক জর্ডান। 

আগামী ১৩-১৭ অক্টোবর আট দেশের আট ভেন্যুতে এএফসির বয়সভিত্তিক বাছাইপর্ব হবে। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন আগামী বছর ৩০ এপ্রিল থেকে ১৭ মে চীনের মূল আসরে খেলবে। চলতি বছর মরক্কোয় ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে এশিয়ার চার প্রতিনিধি চীন, জাপান, দক্ষিণ ও উত্তর কোরিয়া সরাসরি খেলবে মূল পর্বে।  যদিও টানা দু’বার মূল পর্বে খেলা বাংলাদেশ ২০২৪ সালে সর্বশেষ আসরে খেলতে পারেনি। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি