ধারে ম্যানসিটি থেকে এভারটনে গ্রিলিশ

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৫, ২২:১৭আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২২:১৭

অবশেষে হাঁপ ছেড়ে বাঁচলেন জ্যাক গ্রিলিশ। ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার কাছে ‘অবাঞ্ছিত’ হওয়ার পর আগামী বছরের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিলেন তিনি। কারণ ইংল্যান্ড জাতীয় দলের কোচ থমাস টুখেল সাফ জানিয়ে দিয়েছেন, নিয়মিত খেলতে পারলে ডাক পেতে পারেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে গ্রিলিশ সুযোগ পেয়েছেন এভারটনে।

ম্যানসিটি থেকে তাকে নতুন মৌসুমের পুরো সময়ের জন্য ধার করেছে দ্য টফিজ। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ধারের ফি হিসেবে ১ কোটি ২০ লাখ পাউন্ড দিচ্ছে এভারটন। আর সাপ্তাহিক ৩ লাখ পাউন্ড বেতন পাবেন গ্রিলিশ। আগামী মৌসুমে ৫ কোটি পাউন্ডে তার সঙ্গে এভারটন স্থায়ী চুক্তি করার সুযোগও রেখেছে।

ডেভিড ময়েসের ক্লাবে গ্রিলিশ আইকনিক ১৮ নম্বর জার্সি পরবেন, যা ছিল ওয়েন রুনির মতো লিজেন্ডের গায়ে। এই উইঙ্গার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছেন, ‘এভারটনের হয়ে চুক্তি করে আমি অনেক খুশি। এটা আমার জন্য বিশাল কিছু, সত্যি কথা। এটা দারুণ ক্লাব, সঙ্গে চমৎকার ভক্তরা আছে। ভক্তরা চমৎকার বার্তায় ভাসিয়েছে, এজন্য ধন্যবাদ। আমি আশা করি এর প্রতিদান আমি দিতে পারবো এবং নিশ্চিতভাবে দিবো।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী