বাদ পড়ার পর পিএসজি ছাড়ার ঘোষণা দোন্নারুম্মার 

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১০:০৮আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:৪৭

রাগটা গোপন করেননি। বুধবার উয়েফা সুপার কাপে টটেনহামের মুখোমুখি হয়েছিল পিএসজি। দলটির গোলবারের অতন্দ্র প্রহরী হয়েও সেই ম্যাচের দল থেকে বাদ পড়েন তিনি। তার পর তো ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় জিয়াইনলুইজি দোন্নারুম্মা পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন। 

ইনস্টাগ্রাম পোস্টে এই ইতালিয়ান গোলকিপার বলেছেন,  ‘প্রথম দিন থেকেই পিএসজির লক্ষ্য রক্ষার ও নিজের জায়গা অর্জনের জন্য মাঠের ভেতরে ও বাইরে সবটুকু দিয়েছি। দুর্ভাগ্যবশত কেউ একজন ঠিক করেছে যে আমি আর এই দলের অংশ হতে পারবো না এবং দলের সাফল্যে অবদান রাখতে পারব না। আমি হতাশ এবং মনক্ষুণ্ণ।”

একই দিন আবার পিএসজি কোচ লুইস এনরিকে জানান যে, দোন্নারুম্মাকে দলের বাইরে রাখার এই ‘কঠিন সিদ্ধান্তের’ জন্য শতভাগ দায়ী তিনি। 

স্কাই ইতালিকে তিনি বলেছেন, ‘দোন্নারুম্মা বিশ্বের সেরা গোলকিপারদের একজন কোনও সন্দেহ নেই এবং একজন মানুষ হিসেবে আরও ভালো কিন্তু এটাই উচ্চ পর্যায়ের ফুটবলারের জীবন। আমি এই কঠিন সিদ্ধান্তের জন্য ১০০ শতাংশ দায়ী। যদি এটা সহজ হতো, যে কেউ করতে পারতো। মূলত এসব সিদ্ধান্ত সেসব গোলকিপারের প্রোফাইলের সঙ্গে সম্পর্কিত, যা আমার দলের প্রয়োজন।’

দোন্নারুম্মা পিএসজি ছাড়ছেন এই গ্রীষ্মে। শনিবার লিল থেকে গোলকিপার লুকা শেভালিয়েকে চুক্তিবদ্ধ করেছে পিএসজি। ইএসপিএন জানিয়েছে, তার ট্রান্সফারের মূল্য ৪০ মিলিয়ন ইউরো। এবং অতিরিক্ত ১৫ মিলিয়ন ইউরো সম্ভাব্য বোনাস। ভেতরের খবর, শেভালিয়ে ক্লাবের নতুন নম্বর ওয়ান হতে এসেছেন।

যতটুকু জানা গেছে, দোন্নারুম্মাকে রাখতে চায় না পিএসজিও। ক্লাব আশা করছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড অথবা ইন্টার মিলান থেকে তারা হয়তো প্রস্তাব পাবে। ইতোমধ্যেই সংশ্লিষ্ট ক্লাবগুলো দোন্নারুম্মার এজেন্ট এনজো রাইওলার সঙ্গে যোগাযোগও করেছে।

অবশ্য ২৬ বছর বয়সী ইতালিয়ান গোলকিপার চেয়েছিলেন ফরাসি রাজধানীতে নিজের চুক্তি বাড়াতে। এমনিতে তার মেয়াদ বাকি ছিল আর এক বছর। কিন্তু দুই পক্ষের মধ্যে আর কোনও সমঝোতা হয়নি।

ইতোমধ্যেই দলের অন্যতম সর্বোচ্চ আয় দোন্নারুম্মার। যার মাসিক বেতন ৮ লাখ ৫০ হাজার ইউরো। তার পরও বেতন বাড়াতে চেয়েছিলেন তিনি। তাছাড়া গত দুই বছরে স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের আরোপিত নতুন বেতন কাঠামোও মেনে নিতে অস্বীকার করেছিলেন। 

গত মৌসুমে পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে বড় অবদান রেখেছেন দোন্নারুম্মা। বিশেষ করে লিভারপুল, অ্যাস্টন ভিলা এবং আর্সেনালের বিপক্ষে বড় ম্যাচে গুরুত্বপূর্ণ সেভ করেছেন। যা শিরোপা জয়ে সহায়ক হয়েছিল। 

/এফআইআর/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি