হামজা গোল পেলেও লিগ কাপ থেকে লেস্টারের বিদায়

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১২:০০আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১২:০৫

দলকে শুরুতেই অগ্রগামিতা এনে দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। নির্ধারিত সময়ের লড়াই ২-২ সমতায় শেষ হলেও স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে কপাল পুড়েছে তাদের। লেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে হাডার্সফিল্ড। তাতে ইংলিশ লিগ কাপের প্রথম রাউন্ডে বিদায় নিয়েছে হামজাদের লেস্টার।  

ম্যাচের প্রথম গোলটি আসে ৫৪ মিনিটে। দর্শনীয় এক স্ট্রাইকে জাল কাঁপান অধিনায়কের আর্মব্যান্ড পরে খেলা হামজা। ক্লাব ক্যারিয়ারে যা ছিল তার দ্বিতীয় গোল। অবশ্য এই অগ্রগামিতা টেকেনি বেশিক্ষণ। ১১ মিনিট বাদে ডিওন চার্লসের পেনাল্টি বাম দিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়েছিলেন লেস্টারের গোলকিপার ইয়াকুব স্তোলারচিক। ফিরতি বল হেড করে জালে পাঠান ১৭ বছর বয়সী ড্যানিয়েল ভস্ট।

৬৮ মিনিটে হ্যারি উইনকসের গোলে মনে হচ্ছিল লেস্টার তরি পার করে ফেলবে। কিন্তু ৭৬ মিনিটে আশিয়ার গোল ম্যাচটা নিয়ে যায় শুটআউটে। 

হাডার্সফিল্ডের হয়ে স্পট কিক থেকে জাল কাঁপান অ্যালফি মে, লিও কাসেলডাইন ও সোরেনসেন। তাদের গোলকিপার লি নিকোলস লেস্টারের জর্ডান আইয়ু ও কেসি ম্যাকঅ্যাটির শর্ট ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেছেন। আর বিলাল এল খান্নুস শট নেন পোস্টে।   

/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি