কানাডায় অন্যরকম সংবর্ধনা পেলেন মুলার

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১৭:২২আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৭:২২

১৭ বছর পর নতুন ঠিকানায় বায়ার্ন ‍মিউনিখ লিজেন্ড থমাস মুলার। নতুন ক্লাব ভ্যানকুভার হোয়াইটক্যাপস তাকে বীরোচিত সংবর্ধনা দিতে কোনও অংশে কমতি রাখেনি। কানাডায় পা রাখতেই তাকে নিয়ে শোরগোল পড়ে যায়।

এই সপ্তাহে হোয়াইটক্যাপসে যোগ দিতে ভ্যানকুভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখেন মুলার। ৩৫ বছর বয়সী বিশ্বকাপ জয়ীকে স্বাগত জানান আদিবাসী নেতারা। ঐতিহ্যবাহী ড্রাম মার্চে তাকে অভ্যর্থনা জানানো হয় ও সংগঠনের প্রধান ওয়েন স্পারো বক্তব্য রাখেন।

বিমানবন্দরে উপস্থিত ভক্তরা পতাকা উড়ান, জার্মানি, বায়ার্ন ও ভ্যানকুভারের জার্সিতে স্বাগত জানান মুলারকে। জার্মান তারকা অটোগ্রাফ সাইন করেন এবং ফটোও তোলেন তাদের সঙ্গে।

মুলার এই মৌসুমের জন্য ভ্যানকুভারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। রবিবার হাউস্টন ডায়নামোর বিপক্ষে ঘরের মাঠে তার এমএলএসে অভিষেক হওয়ার কথা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান