ভুটানে গেলেন আফঈদা-স্বপ্না

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ১৫:২০আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৭:৩৫

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব খেলতে ভুটানে গেলেন বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকার ও মাঝমাঠের তারকা স্বপ্ন রানী। রয়্যাল থিম্পু কলেজ উইমেনস ফুটবল ক্লাবের হয়ে খেলবেন তারা।

প্রতিযোগিতা হবে লাওসে, যেখানে এই মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব উতরে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আফঈদা-স্বপ্না। জুন-জুলাইয়ে মিয়ানমারেও সিনিয়র দলকে একই সাফল্য এনে দেন দুজনে।

আফঈদা ও স্বপ্না জাতীয় দলের সতীর্থ তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপার সঙ্গে যোগ দেবেন। চলমান ভুটান ন্যাশনাল লিগে ভুটানি দলের হয়ে খেলছেন এই তিন জন।

‘ডি’ গ্রুপে রয়্যাল থিম্পু কলেজ মুখোমুখি হবে চায়নিজ তাইপের কাওসিউং অ্যাটাকার্স এফসি (২৫ আগস্ট), দক্ষিণ কোরিয়ার নায়েগোইয়াং এফসি (২৮ আগস্ট) এবং লাওসের মাস্টার এফসির (৩১ আগস্ট)।

গত মৌসুমে বাংলাদেশের মনিকা চাকমা, মারিয়া মান্দা ও সাবিনা খাতুন রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছেন। এই বছর মনিকা ও সাবিনা খেলছেন পারোর হয়ে, মারিয়ার দল থিম্পু সিটি।

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান