র‌্যাশফোর্ডকে নিয়ে স্বস্তির খবর পেলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ১৫:৫২আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৫:৫২

লা লিগার নতুন মৌসুম শুরু হয়ে গেছে। শনিবার মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার প্রথম ম্যাচ। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে নতুন দুই চুক্তিবদ্ধ খেলোয়াড় মার্কাস র‌্যাশফোর্ড ও হোয়ান গার্সিয়ার নিবন্ধন না হওয়ায় অস্বস্তিতে ছিল কাতালান জায়ান্টরা। ম্যাচের দিন তারা স্বস্তির খবর পেলো।

লা লিগার অফিসিয়াল ওয়েবসাইট জানিয়েছে, এই গ্রীষ্মে চুক্তিবদ্ধ র‌্যাশফোর্ডের নিবন্ধন সম্পন্ন হয়েছে। নতুন লিগ মৌসুমের প্রথম রাউন্ডের ম্যাচে অংশ নিতে পারবেন ম্যানইউ থেকে ধারে খেলতে আসা এই ফরোয়ার্ড। তার সঙ্গে গোলকিপার গার্সিয়ার লা লিগা নিবন্ধনও সম্পন্ন হয়েছে।

এই মৌসুমে ৩ কোটি ইউরো বাই আউট ক্লজে ম্যানইউ থেকে বার্সা ধার করে র‌্যাশফোর্ডকে। ১৫ শতাংশ কম বেতনে ন্যু ক্যাম্পে তিনি। সব মিলিয়ে বার্সা তাকে ১ কোটি ৪০ লাখ ইউরো বেতন দেবে। তার বেতনের কোনও খরচ বহন করবে না ম্যানচেস্টার ক্লাব।

এর মধ্যে র‌্যাশফোর্ড চারটি ম্যাচ খেলে একটি গোল করেছেন, অ্যাসিস্টও একটি। লা লিগায় অভিষেকের অপেক্ষায় এবার তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি