ফিরে মায়ামিকে জেতালেন মেসি

  স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৫, ১০:৩৪আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৫:৪৪

চোট থেকে ফিরে নিজের উপস্থিতির গুরুত্ব টের পাইয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে তার একটি গোল ও অ্যাসিস্টে এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। 

আর্জেন্টাইন অধিনায়ক ডান পায়ের ইনজুরিতে দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। এই ম্যাচেও মাঠে নামেন হাফ টাইমের বদলি হয়ে। শুরুতে ৪৩ মিনিটে জর্ডি আলবার গোলে মায়ামি অগ্রগামিতা পেলেও ৫৯ মিনিটে পেইনস্টিলের গোলে সমতা ফেরায় গ্যালাক্সি। শেষ দশ মিনিটের সময়ও স্কোর লাইনে ছিল সমতা। ঠিক তখন দলকে উদ্ধারে এগিয়ে আসেন মেসি। ৮৪ মিনিটে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে প্রতিপক্ষের অর্ধে বলের নিয়ন্ত্রণ নিয়েছেন। তার পর এক ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের শটে ব্যবধান বাড়ান তিনি।   

৫ মিনিট পর গোলদাতার বদলে এবার গোল বানিয়ে দেওয়ার ভূমিকায় নামেন কাতার বিশ্বকাপ জয়ী। সতীর্থ রদ্রিগো দে পল থেকে পাস নিয়ন্ত্রণে নিয়ে লুই সুয়ারেজকে ফ্লিক করেছিলেন। তার পর উরুগুয়ে তারকার পা থেকে আসে তৃতীয় গোল। 

এই জয়ে অবদান রাখা মেসি এদিনও পুরোপুরি স্বস্তিতে ছিলেন না। বেশ কয়েকবার হ্যামস্ট্রিংয়ে হাত দিতে দেখা যায় তাকে। মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো জানান, মেসি এখনও পুরোপুরি ফিট নন, ‘সে কোনও সাধারণ খেলোয়াড় নয়। নিজেও দেখেছি সে শতভাগ স্বস্তি নিয়ে খেলেনি। এখন সময়ের সঙ্গে দেখতে হবে অবসাদ কতখানি রয়ে গেছে। ইনজুরি খুব ছোট এবং অনুশীলন সেশনও খুব ভালো গেছে।’

মেসি মেজর লিগ সকারে এই মৌসুমের প্রথম খেলোয়াড় হিসেবে ৩০ গোলে অবদান রেখেছেন। ১৯ গোলের সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ১১টি। অবস্থা এমন যে গত মৌসুমের ৩৮ গোলকেও হয়তো পেছনে ফেলতে যাচ্ছেন তিনি। গোল্ডেন বুটের লড়াইয়েও এক গোল এগিয়ে আছেন। 

গত সপ্তাহে অরল্যান্ডো সিটির কাছে ৪-১ গোলে হেরেছে মায়ামি। তাই এই ম্যাচ জয় জরুরি ছিল তাদের জন্য।

  /এফআইআর/ 
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের