মানিকগঞ্জ জেলা প্রশাসন ফুটবলে দ্বিতীয় রাউন্ডে দৌলতপুর উপজেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৫, ২২:২২ আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ২২:২২

মানিকগঞ্জের জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে দৌলতপুর উপজেলা। আজ রবিবার বিকালে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মানিকগঞ্জ পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছে দৌলতপুর উপজেলা। 

৩ হাজার দর্শকের উপস্থিতিতে মানিকগঞ্জ পৌরসভার বিপক্ষে প্রথমার্ধে ১- ০ গোলে ছিল দৌলতপুর উপজেলা। ৩১ মিনিটে মিয়াদের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিটে) দৌলতপুর উপজেলার হয়ে আক্কাস ব্যবধান দ্বিগুণ করেন। 

২ গোলে পিছিয়ে মানিকগঞ্জ পৌরসভা খেলায় ফেরার প্রাণপণ চেষ্টা চালায়। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে জেমি গোল ব্যবধান কমিয়ে আনেন। কিন্তু বাকি সময়  দৌলতপুর উপজেলার রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি মানিকগঞ্জ পৌরসভা। 

দ্বিতীয় রাউন্ডে দৌলতপুর

মানিকগঞ্জ জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লার উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গতকাল ১৬ আগস্ট শনিবার মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে শুরু হয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসন ফুটবলের আসর। জেলা প্রশাসক এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ৭ উপজেলা দল  মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, ঘিওর, হরিরামপুর, শিবালয় ও সিঙ্গাইরের সঙ্গে মানিকগঞ্জ পৌরসভাসহ মোট ৮ দলকে নিয়ে হচ্ছে এ ফুটবল টুর্নামেন্ট। নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টের ফাইনাল হবে ২৯ আগস্ট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি