ম্যানইউর মাঠে আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৫, ২৩:৪২আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০০:১২

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শুরুতেই ধাক্কা খেলো ম্যানচেস্টার ইউনাইটেড। গত দুইবারের রানার্স আপ আর্সেনাল ১-০ গোলে তাদের মাঠে জিতেছে।

তুলনামূলক ভালো খেললেও গোলের দেখা না পেয়ে হারতে হয়েছে ম্যানইউকে। রবিবার ওল্ড ট্রাফোর্ড ৬২ শতাংশ সময় বল দখলে রেখেছিল তারা। ২২টি শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আর্সেনাল ৯ শটের মধ্যে তিনটি রাখে লক্ষ্যে।

ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া গোল করেন রিকার্দো কালাফিওরি। গোলকিপার আতলাই বায়িন্দিরের ভুলে গোল হজম করে স্বাগতিকরা। ডেকলান রাইসের কর্নারে বল ধরে রাখতে পারেননি তিনি। তার হাত ছুঁয়ে বল যায় কালাফিওরির কাছে। ইতালিয়ান ডিফেন্ডার দূরের পোস্ট থেকে হেডে জাল কাঁপান।

১৩তম মিনিটের ওই গোলে লিড ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে আর্সেনাল।

৩০তম মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ইউনাইটেড। বাঁ দিক থেকে প্যাট্রিক ডগুর নিচু শট দূরের পোস্টে আঘাত করে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুনহা আট মিনিট পর দুরূহ কোণ থেকে শট নিলে তা ঠেকান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া।

আলোচিত সুইডিশ স্ট্রাইকার ভিক্তর গিয়োকেরেশ ছিলেন নিষ্প্রভ  এক ঘণ্টার যেতেই তাকে তুলে নিয়ে কাই হাভার্জকে নামান আর্সেনাল কোচ।

দ্বিতীয় অর্ধেও ম্যানইউ সমতা ফেরানোর চেষ্টায় রায়ার কাছে পরাস্ত হয়। ৭৩তম মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড ব্রায়ান এমবুমোর হেড ডাইভ করে ফেরান গানার কিপার।

শেষ দিকে কুনহা বক্সের মধ্যে পড়ে গেলেও পেনাল্টি দেননি রেফারি। বাকি সময়ে গোলের দেখাও পায়নি তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের