খেলতে না পেরে অবশ্যই খারাপ লাগছে: জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ২০:২৩আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২০:৪৪

বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে সাম্প্রতিক সময়ে একাদশে নিয়মিত নন। হাভিয়ের কাবরেরার অধীনে সাইড বেঞ্চে সময় কাটাতে হচ্ছে। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জামালরা ঘাম ঝরাচ্ছেন। নিয়মিত খেলতে না পারার আক্ষেপ আবার ব্যক্ত করলেন তিনি।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে জামাল অনুশীলনে সবাইকে না পেয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই এটা একটু প্রভাব ফেলবে। তবে যারা আছে তারা ভালো অনুশীলন করছে। যে ড্রিল আমরা সাধারণত করে থাকি, সেগুলো করতে পারছি না। এখন হচ্ছে ফাইভ এ সাইড, কিন্তু আসল গেম হচ্ছে ১১ জন বনাম ১১ জন। অনূর্ধ্ব-১৯ এর খেলোয়াড়েরা যোগ দিয়েছে, ওদের সঙ্গে আমরা অনুশীলন করবো।’

খেলোয়াড় ছাড়া প্রসঙ্গে জামাল কোনও কথা বলতে চাইলেন না, ‘এটা বসুন্ধরা ও বাফুফের ব্যাপার, আমার না। এছাড়া আমার ক্লাবে কোনও প্রভাব পড়বে না। এখানে অনুশীলন ভালো হচ্ছে। আমি ফিট হয়ে যাবো।’

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও নিজের খেলা নিয়ে জামালের কথা, ‘ইনশাআল্লাহ আমরা জিতবো। এবার আমরা জিততে পারি। যারা আছে, তাদের পারফর্ম করতে হবে। কারা খেলবে, এটা কোচের সিদ্ধান্ত। শেষ ৩ ম্যাচে আমি শুধু এক ম্যাচে খেলেছি। ভুটানের বিপক্ষে একটি অ্যাসিস্ট করেছি। পরের ম্যাচে আমি খেলবো কি না সেটা কোচের সিদ্ধান্ত। তবে খেলতে না পেরে অবশ্যই খারাপ লাগছে। ফুটবলার হিসেবে আমি খেলতে চাই। ফুটবলে এমনটা স্বাভাবিক। সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা। এখানেও প্রতিদ্বন্দ্বিতা আছে, তাই না?’ 

বর্তমান দলে তরুণদের প্রাধান্য। জামাল তাই বলেছেন, ‘স্কোয়াড তো অনেক তরুণ। জাতীয় কোচের সামনে পারফর্ম করার একটা ভালো সুযোগ।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
হামজা-জামালদের জন্য কেমন কোচ দরকার?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের