লাওসে আবারও নিজেদের সেরাটা দিতে চান আফঈদারা, তবে...

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ আগস্ট ২০২৫, ১৮:০৮আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৮:৩২

কিছু দিন আগে লাওসে নারীদের এএফসি অনূর্ধ-২০ বাছাইয়ে সেরা রানার্সআপ হয়ে মূল পর্বে উঠেছে বাংলাদেশ। সেই লাওসে আবারও যাচ্ছেন আফঈদা খন্দকাররা। তবে এবার দেশের হয়ে খেলতে নয়, ভুটানের রয়েল থিম্পু কলেজের জার্সিতে খেলবেন।

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ভুটানের দলটি ২৭ আগস্ট প্লেঅফ ম্যাচ খেলবে। তাদের হয়ে খেলতে বাংলাদেশের ৫ ফুটবলার তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা, আফঈদা ও স্বপ্না রানীর ভুটানযাত্রা। 

বাংলাদেশ দুইবার সাফ চ্যাম্পিয়ন হলেও এখনও এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেনি।  দুর্বল লিগের কাঠামোর কারণে তা হয়নি। অথচ ভুটানের ক্লাব প্রতি বছর খেলছে। গত আসরে বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। সাবিনা খাতুন থাকলেও নিবন্ধন জটিলতায় মাঠে নামতে পারেননি। 

বাংলাদেশ অধিনায়ক আফঈদা ভুটানের ক্লাবের হয়ে লাওস যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লিখেছেন, ‘এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটান থেকে লাওসের উদ্দেশে রওনা দিলাম। রয়েল থিম্পু কলেজের হয়ে আমরা অংশগ্রহণ করবো টুর্নামেন্টে। নিজেদের সেরাটা দিয়ে যেন খেলতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আরেক ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপাও লিখেছেন, ‘আজ বিকাল ৪টা ১০ মিনিটে ভুটান থেকে লাওসের উদ্দেশে রওনা দিবো। লাওসে অনুষ্ঠিত এএফসি উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে আমরা খেলবো। আমরা রয়েল থিম্পু কলেজের হয়ে বাংলাদেশ থেকে তহুরা আপু, শামসুন্নাহার জুনিয়র, আমি, আফঈদা ও স্বপ্না খেলবো। আমাদের জন্য দোয়া করবেন।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে