বায়ার্নকে প্রথমবার হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেনফিকা

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৫, ০৮:৩১আপডেট : ২৫ জুন ২০২৫, ০৮:৩৪

অসহনীয় গরমে হাঁসফাস অবস্থা। আগেই শেষ ষোলো নিশ্চিত করে বেনফিকার মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। পর্তুগিজ দলের বিপক্ষে অপরাজিত ক্লাবটি শুরুতেই গোল হজম করে শোধ দিতে পারেনি। তাতে প্রথমবার জার্মান জায়ান্টদের হারিয়ে ক্লাব বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে বেনফিকা।

আন্দ্রেস শেল্ডারআপ ১৩ মিনিটে ডানপাশ থেকে সতীর্থের বাড়ানো পাসে গোল করেন। এর আগে এঞ্জেল ডি মারিয়ার একটি শট রুখে দেন বায়ার্ন কিপার মানুয়েল নয়ার।

বিরতির পর ঘুরে দাঁড়ায় বায়ার্ন। আক্রমণে গিয়ে গোল শোধের চেষ্টা করেছিল। জশুয়া কিমিশ তো জাল কাঁপিয়ে উৎসবও করতে শুরু করেন। কিন্তু হ্যারি কেইনের অফসাইডে গোলটি বাতিল হয়। 

পরে আলেক্সান্দার পাভলোভিচ ও লেরয় সানের গোল প্রচেষ্টা রুখে দিয়ে বায়ার্নকে হতাশ করেন বেনফিকা কিপার আনাতোলি ট্রুবিন।

গ্রুপে দ্বিতীয় হওয়ায় বায়ার্ন খেলবে ডি গ্রুপের চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গোকে।

/এফএইচএম/
সম্পর্কিত
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৬)
সেমিতে বায়ার্ন, আর্সেনাল 
কেইনের হ্যাটট্রিকে লাইপজিগকে গুঁড়িয়ে দিলো বায়ার্ন
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?