বাহরাইনে বাংলাদেশের প্রস্তুতি কেমন হলো?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ আগস্ট ২০২৫, ১৪:৩৬আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৪:৪২

এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই ফুটবলকে সামনে রেখে  বাহরাইনে শেষ প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ। ক্লোজড ডোর ম্যাচ থাকায় আনুষ্ঠানিক ফল জানানো হয়নি। তবে সূত্রে জানা গেছে স্বাগতিকদের কাছে ৪-২ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর দল। দুইবার এগিয়ে থেকেও জিততে পারেননি আল আমিনরা।

প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। এর আগে প্রথম ম্যাচে ১-০ গোলে হারতে হয়েছিল।

বাংলাদেশের হয়ে গোল করেন মিরাজুল ইসলাম  ও আরমান ফয়সাল আকাশ।

ভিয়েতনামে যাওয়ার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিলো বাংলাদেশ দল। 

ম্যাচ শেষে আজ সহকারী কোচ আতিকুর রহমান মিশু বলেছেন, ‘বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এখন ক্যাম্পে ২৪ জন রয়েছে। ২৪ জনই ম্যাচ খেলার সময় পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ করে দেওয়ার জন্য।’

এখন মূল লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে দলকে। ৩, ৬ ও ৯ সেপ্টেম্বর ভিয়েতনামে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ  ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুর। গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ সরাসরি মূল আসরে জায়গা করে নেবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি