নেপালকে ৩ গোলে হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৫, ১৯:৫৫আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২০:০২

সাফ অনূর্ধ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আবারও জয় পেয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে ভারতের কাছে হেরে আজ নেপালের বিপক্ষে জয় পেয়েছে আলপি-সুরভীরা। নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে জিতেছে। 

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ দাপট দেখিয়ে ম্যাচ জিতেছে। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় মাহবুবুর রহমান লিটুর দল।

৬ মিনিটে উম্মে কুলসুমের দুর্বল শট যায় গোলকিপার বরাবর।

পরের মিনিটে গোলমুখ থেকে আলপি আক্তার ঠিকঠাক শট নিতে পারেননি। এক ডিফেন্ডারের পায়ে বল লেগে চলে যায় ফাঁকায় থাকা প্রীতির কাছে। তার শটও থাকেনি লক্ষ্যে।

১৪ মিনিটে প্রীতির প্লেসিং শটে ফিস্ট করে ফেরান বলের লাইনে থাকা গোলকিপার।

২০ মিনিটে নেপালের ইয়াম কুমারী চিপ শট নিতে পা বাড়িয়েছিলেন, কিন্তু বলের নাগাল পাননি। 

৩৫ মিনিটে অনেকটা ফাঁকা পোস্ট পেয়েও সুরভী আকন্দ প্রীতি বাইরে শট নিয়ে হতাশ করেন। এর ছয় মিনিট পর খোলে ম্যাচের ডেডলক। দুই ডিফেন্ডারকে কাটিয়ে মামনি চাকমা এগিয়ে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান। জটলার মধ্যে এক পর্যায়ে বল এসে পড়ে ফাঁকায় থাকা থুইনুই মারমার পায়ে। দৃষ্টিনন্দন শটে গোলকিপারকে পরাস্ত করেন তিনি। 

৪৫ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বক্সের বাইরে বেরিয়ে আসেন গোলকিপার, কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। তাকে কাটিয়ে ফাঁকা পোস্টে ডান পায়ের শটে অনায়াসে বল পৌঁছে দেন প্রীতি।

৫৫ মিনিটে নেপাল সুযোগ পায়। তবে সাহারা লিম্বুর শট পোস্টে লেগে ফিরে আসে।

৭৯ মিনিটে কাছের পোস্টে নেওয়া প্রীতির শট প্রতিহত হয় ক্রসবারের বাধায়। পাঁচ মিনিট পর থুইনুইয়ের দূরপাল্লার শটও ফিরে আসে পোস্টে লেগে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রীতির আরেকটি শট পোস্ট কাঁপিয়ে ফেরে।

যোগ করা সময়ে প্রীতির শট পোস্টে লেগে ফিরে আসে। একটু পর বদলি রিয়া গোলকিপারকে কাটিয়ে দারুণভাবে ফিনিশ করেন।

২৭ আগস্ট নেপালের বিপক্ষে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের