রিয়ালে ১০ বছরে ২৩ ট্রফি জিতে লেভারকুসেনে ভাসকেজ

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২৫, ২১:৪০আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ২১:৪৯

লুকা মদরিচের পর আরেক লিজেন্ড লুকাস ভাসকেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। গত জুলাইয়ে তারা ঘোষণা দেয়, আর মাদ্রিদে ফিরছেন না স্প্যানিশ রাইট ব্যাক। নতুন গন্তব্য খুঁজে পেয়েছেন তিনি। মঙ্গলবার তাকে ফ্রি এজেন্ট হিসেবে নিজেদের করে নিয়েছে বেয়ার লেভারকুসেন।

৩৪ বছর বয়সী ভাসকেজ সম্প্রতি ফিফা ক্লাব বিশ্বকাপ খেলে রিয়ালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তার। স্পেনের অন্য ক্লাব থেকে প্রস্তাব পেলেও রিয়ালের মুখোমুখি হতে চাননি তিনি। তাই বেছে নিয়েছেন লেভারকুসেনকে। 

দুই বছরের জন্য বুন্দেসলিগা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ভাসকেজ, পরবেন ২১ নম্বর জার্সি। রিয়ালের সঙ্গে ১০ বছরের লম্বা ক্যারিয়ারে ২৩টি ট্রফি জিতেছেন তিনি। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা শিরোপা তার সাফল্যকে রাঙিয়ে দিয়েছে। ক্লাবটির সঙ্গে ৪০২ ম্যাচ খেলা ভাসকেজ ২০০৭ সালে ক্লাবের যুব একাডেমিতে যোগ দেন ১৬ বছর বয়সে। এস্পানিওলে এক মৌসুম ধারে খেলে ২০১৫ সালে মাদ্রিদের সিনিয়র দলে অভিষিক্ত হন ভাসকেজ।

ভাসকেজ বললেন, ‘এখন আমি বেয়ার লেভারকুসেনে আমার ক্যারিয়ার এগিয়ে নেওয়ার অপেক্ষায় আছি। এই ক্লাবের এক সময়ের কোচ জাভি আলোনসো ও আমার দীর্ঘদিনের সতীর্থ দানি কারাভাহাল মাদ্রিদে (লেভারকুসেন সম্পর্কে) অনেক কিছু বলেছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি