ফ্রান্সের বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেলেন না একিতিকে

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৫, ২০:৩৩আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ২০:৩৪

লিভারপুলের জার্সিতে দারুণ শুরু করেছেন উগো একিতিকে। আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে শেষ মুহূর্তে অ্যানফিল্ডে যোগ দিয়েছেন। নতুন ক্লাবে তিনি প্রথম তিন ম্যাচেই গোল করেছেন। এমন ফর্মে থেকে ফ্রান্সের জার্সিতে অভিষেকের অপেক্ষায় ছিলেন একিতিকে। কিন্তু ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য তাকে দলে ডাকেননি দিদিয়ের দেশম।

প্রায় সাত কোটি পাউন্ডে বুন্দেসলিগা ক্লাব থেকে ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি করেন একিতিকে। ২৩ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে কমিউনিটি শিল্ডে এবং পরে প্রিমিয়ার লিগে বোর্নমাউথ ও নিউক্যাসেলের বিপক্ষে গোল করেন তিনি। মাঠে চমৎকার পারফরম্যান্স করলেও জাতীয় দলে ডাক পেলেন না। গত মৌসুমে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে পাঁচ ম্যাচে ৫ গোল করেন তিনি।

ফ্রান্স প্রথমবার ডেকেছে মোনাকো মিডফিল্ডার মাঘনেস আকলিউচেকে। গত বছর থিয়েরি অঁরির প্যারিস অলিম্পিকসে রৌপ্য জয়ী দলে ছিলেন তিনি। 

লিওঁ থেকে ম্যানসিটিতে যোগ দেওয়ার আগে জুনে উয়েফা নেশন্স লিগ ফাইনালসে ফ্রান্সের সিনিয়র দলে ডাক পান রায়ান শেরকি। তাকেও অন্তর্ভুক্ত করেছেন দেশম।

ফ্রান্স স্কোয়াড

গোলকিপার- লুকাস শেভালিয়ের, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা; ডিফেন্ডার- লুকাস দিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিম কোনাতে, জুলেস কোন্দে, উইলিয়াম সালিবা, দায়োট উপামেকানো; মিডফিল্ডার- দেসিরে দৌউ, মানু কোনে, আদ্রিয়েন রাবিওট, অরেলিয়েন শুয়োমেনি, খেফরেন থুরাম; ফরোয়ার্ড- মাঘনেস আকলিউশে, ব্রাডলি বারকোলা, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে, মার্কাস থুরাম।

/এফএইচএম/
সম্পর্কিত
প্লে-অফে ইতালির প্রতিপক্ষ কারা 
বিশ্বকাপে জার্মানি, নেদারল্যান্ডস
২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, আবারও বিপদে ইতালি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি