প্লে-অফে ইতালির প্রতিপক্ষ কারা 

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ১১:০৭আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১১:০৭

আবারও বিশ্বকাপের বাছাই পর্বের প্লে-অফে খেলতে যাচ্ছে ইতালি। চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা আগামী বছরের মার্চে ইউরোপীয় প্লে-অফের সেমিফাইনালে মুখোমুখি হবে নর্দার্ন আয়ারল্যান্ডের। বৃহস্পতিবার হয়ে গেছে প্লে-অফের ড্র।

ইতালি যদি ২৬ মার্চের সেই ম্যাচে জেতে, তাহলে পাঁচ দিন পর তাদের প্রতিপক্ষ হবে ওয়েলস ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার অন্য সেমিফাইনাল বিজয়ী। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফেও হোঁচট খাওয়ার তিক্ত অভিজ্ঞতা আছে আজ্জুরিদের। এবারও শঙ্কায় রয়েছে তারা। 

ড্রয়ের পর জমজমাট লড়াইয়ের ইঙ্গিত মিলছে।  যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন মুখোমুখি হবে শক্তিশালী সুইডেনের। 

হাঙ্গেরির বিপক্ষে ট্রয় প্যারটের শেষ মুহূর্তের গোলে ৩–২ ব্যবধানে নাটকীয় জয় তুলে প্লে-অফে ওঠা রিপাবলিক অব আয়ারল্যান্ডকে সেমিফাইনাল খেলতে যেতে হবে চেক প্রজাতন্ত্রে। এই ম্যাচের বিজয়ী ফাইনালে ডেনমার্ক ও নর্থ মেসিডোনিয়ার মধ্যকার সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে।

প্লে-অফের সেমিফাইনালে তুরস্ক প্রতিপক্ষ হিসেবে রোমানিয়াকে পেয়েছে। এই ম্যাচের বিজয়ী ফাইনালে মুখোমুখি হবে স্লোভাকিয়া অথবা কসোভোর। 

আন্তঃমহাদেশীয় প্লে-অফে প্রথমবার বিশ্বকাপে ওঠার লক্ষ্য নিয়ে খেলতে নামবে নিউ ক্যালেডোনিয়া। তাদের প্রতিপক্ষ জামাইকা, আর এই ম্যাচের বিজয়ী দল বাছাইপর্বে শীর্ষস্থান পাওয়া কঙ্গোর বিপক্ষে খেলবে।

অন্যদিকে, বলিভিয়া সুরিনামের সঙ্গে খেলবে। এই ম্যাচের জয়ী দল শেষ ধাপে মুখোমুখি হবে ইরাকের। 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে জার্মানি, নেদারল্যান্ডস
২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, আবারও বিপদে ইতালি
জর্জিয়াকে বিধ্বস্ত করে বিশ্বকাপের আরও কাছে স্পেন 
সর্বশেষ খবর
বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ, আজ থেকে আবেদন শুরু
বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ, আজ থেকে আবেদন শুরু
শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রামে আসক্ত করার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা
শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রামে আসক্ত করার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা
বন্দে মাতরম নিয়ে কংগ্রেসকে ‘মুসলিম লীগ’ বলে কটাক্ষ বিজেপির
বন্দে মাতরম নিয়ে কংগ্রেসকে ‘মুসলিম লীগ’ বলে কটাক্ষ বিজেপির
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক