বিশ্বকাপে জার্মানি, নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫, ১২:০০আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩২

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে চার বারের বিশ্বকাপজয়ী জার্মানি। স্লোভাকিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে বাছাই পর্বে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকেই মূল পর্বে কোয়ালিফাই করেছে তারা। 

মূল পর্বে যেতে হুলিয়ান নাগেলসম্যানের দলের প্রয়োজন ছিল অন্তত একটি পয়েন্ট। তাহলেই গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকে স্বাভাবিক নিয়মে বিশ্বকাপ নিশ্চিত হতো। বিপরীতে স্লোভাকিয়া জিতলে তারাই পেত সরাসরি খেলার সুযোগ, আর জার্মানিকে নামতে হতো প্লে-অফে। কিন্তু লুক্সেমবার্গের বিপক্ষে দুটি গোল করার পর এই ম্যাচেও শুরুতেই ছাপ রাখেন নিউক্যাসল ফরোয়ার্ড ভল্টেমাডে। জশুয়া কিমিচের ক্রসে দুর্দান্ত এক হেডে ম্যাচের লাগাম টেনে নেন তিনি।

এরপর সার্জ জনাব্রি ব্যবধান দ্বিগুণ করেন। কিছুক্ষণ পর স্কোরশিটে নাম তুলেন লেরয় সানেও। তাতে ভূমিকা ঠিল ফ্লোরিয়ান ভির্টজের।

প্রথমার্ধের শেষ দিকে আবারও ভির্টজ–সানে জুটি চতুর্থ গোলটি এনে দিতে ভূমিকা রাখেন। ভির্টজের ক্রস থেকে জাল কাঁপান সানে। 

দ্বিতীয়ার্ধ ছিল তুলনামূলক নিষ্প্রাণ। তবে ২০২১ সালের পর প্রথমবার আন্তর্জাতিক গোল পাওয়া রিডলে বাকু জনাব্রির পাস পেয়ে নিচু শটে ব্যবধান আরও বাড়ান। তার ১২ মিনিট পর বদলি হয়ে নেমেই নিজের আন্তর্জাতিক অভিষেকে গোল করেন আসান ওয়েদ্রাওগো। 

জার্মানির মতো বিশ্বকাপের টিকিট কেটেছে নেদারল্যান্ডসও। লিথুয়ানিয়াকে সহজে ৪-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। 

অপরাজিত ডাচদের মূল পর্ব প্রায় নিশ্চিতই ধরা হচ্ছিল। শেষ ম্যাচে নামার আগেই তারা ছিল তিন পয়েন্টে এগিয়ে, আর গোল গড়ে পোল্যান্ডের চেয়ে এগিয়ে ছিল ১৩ গোলে। দ্বিতীয়স্থানে থাকা পোল্যান্ড মাল্টাকে ৩–২ ব্যবধানে হারালেও তাদের খেলতে হবে প্লে-অফ। 

/এফআইআর/
সম্পর্কিত
জার্মানির ভিসার অপেক্ষায় ওরা
অর্গানে বাজছে বিশ্বের সবচেয়ে ধীরগতির গান, চলবে ২৬৪০ পর্যন্ত
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক
সর্বশেষ খবর
বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ, আজ থেকে আবেদন শুরু
বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ, আজ থেকে আবেদন শুরু
শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রামে আসক্ত করার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা
শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রামে আসক্ত করার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা
বন্দে মাতরম নিয়ে কংগ্রেসকে ‘মুসলিম লীগ’ বলে কটাক্ষ বিজেপির
বন্দে মাতরম নিয়ে কংগ্রেসকে ‘মুসলিম লীগ’ বলে কটাক্ষ বিজেপির
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক