চ্যাম্পিয়ন্স লিগ

বার্সেলোনার সামনে পিএসজি-চেলসি, রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল-ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ২৩:০৩আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২৩:৫৫

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে ছিল না কোনও গ্রুপ পর্ব। নতুন ফরম্যাটে হয়েছিল ইউরোপ সেরা হওয়ার লড়াই। এবারও তাই। বৃহস্পতিবার মোনাকোয় অনুষ্ঠিত হয়েছে ৩৬ দলের ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগ পর্বের ড্র।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে রিয়াল মাদ্রিদ আবারও লিভারপুলকে লড়বে। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকেও পেয়েছে তারা। বার্সেলোনা পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসিকে।

রিয়াল তাদের হোম ম্যাচ খেলবে ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, মার্সেই ও মোনাকোর বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা বাকি চার ম্যাচ খেলবে লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস ও কাইরাত আলমাতির মাঠে।

বার্সেলোনা ঘরের মাঠে খেলবে পিএসজি, আইনত্রাখট ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস ও কোপেনহেগেনের বিপক্ষে। চেলসি, ক্লাব ব্রুজ, স্লাভিয়া প্রাহা ও নিউক্যাসল ইউনাইটেডের মাঠে বাকি চার ম্যাচ খেলবে হ্যান্সি ফ্লিকের দল।

বায়ার্ন মিউনিখ, আইনত্রাখট ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস ও কোপেনহেগকে স্বাগত জানাবে পিএসজি। তাদের অ্যাওয়ে ম্যাচ চেলসি, ক্লাব ব্রুগ, স্পোর্টিং সিপি ও অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে।

লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি খেলবে ঘরের মাঠে এবং অন্য চারটি প্রতিপক্ষের মাঠে।

৩৬ দলের লিগ পর্বের শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা পাবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো হোম-অ্যাওয়ে ভিত্তিতে নকআউট প্লেঅফ রাউন্ড খেলবে। এই ১৬ দলের মধ্যে বিজয়ী আটটি দল শেষ ষোলোর বাকি জায়গা পূরণ করবে। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ১২ দল বাদ পড়ে যাবে।

শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে আগের মতোই।

২০২৬ সালের ৩০ মে হাঙ্গেরির ‍বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় হবে ফাইনাল।

পট-১ এর কোন দলের প্রতিপক্ষ কারা-

প্যারিস সেন্ট জার্মেইন: বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), বেয়ার লেভারকুসেন (অ্যাওয়ে), টটেনহ্যাম (হোম), স্পোর্টিং সিপি (অ্যাওয়ে), নিউক্যাসল ইউনাইটেড (হোম), অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।

রিয়াল মাদ্রিদ: ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্সেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম), এবং কাইরাত আলমাতি (অ্যাওয়ে)।

ম্যানচেস্টার সিটি: বরুশিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বেয়ার লেভারকুসেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম), বোদো/গ্লিমট (অ্যাওয়ে), গ্যালাতাসারে (হোম), মোনাকো (অ্যাওয়ে)।

বায়ার্ন মিউনিখ: চেলসি (হোম), প্যারিস সেন্ট জার্মেই (অ্যাওয়ে), ক্লাব ব্রুগ (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্টিং সিপি (হোম), পিএসভি আইন্দহোভেন (অ্যাওয়ে), ইউনিয়ন এসজি (হোম), পাফোস (অ্যাওয়ে)।

লিভারপুল: রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), অ্যাতলেতিকো মাদ্রিদ (হোম), আইনত্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি আইন্দহোভেন (হোম), মার্সেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম), এবং গ্যালাতাসারে (অ্যাওয়ে)।

ইন্টার মিলান: লিভারপুল (হোম), বরুশিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), অ্যাতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), অ্যাজাক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাতি (হোম), ইউনিয়ন এসজি (অ্যাওয়ে)।

চেলসি: বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), অ্যাজাক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম), কারাবাগ (অ্যাওয়ে)।

বরুসিয়া ডর্টমুন্ড: ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), বোদো/গ্লিম্ট (হোম), টটেনহ্যাম (অ্যাওয়ে), অ্যাথলেটিক ক্লাব (হোম), কোপেনহেগেন (অ্যাওয়ে)।

বার্সেলোনা: প্যারিস সেন্ট জার্মেইন (হোম), চেলসি (অ্যাওয়ে), আইনত্রাখট ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুগ (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম), নিউক্যাসল ইউনাইটেড (অ্যাওয়ে)।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি