‘বাংলাদেশ ও চীনের মধ্যে ফুটবলীয় সম্পর্ক বাড়ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯

ক্রীড়াঙ্গনে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। সেপ্টেম্বরের মাঝামাঝি চীনের মিনজু বিশ্ববিদ্যালয়ের নারী দল ঢাকায় আসছে। আবার ২০ সেপ্টেম্বর বাংলাদেশের অ-১৭ পুরুষ দল লিজিয়াংয়ে খেলতে যাবে।

এই দুই পারস্পরিক সফরের আগে আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশে নিযু্ক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। চীনা দূতাবাসে এই দ্বিপাক্ষিক বৈঠকে ফুটবল উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূতকে এ সময় তার নামে করা বাংলাদেশের ১০ নম্বর জার্সিও তুলে দেওয়া হয়। এতে আরও উপস্থিত ছিলেন বাফুফের অন্যতম দুই সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী ও ফাহাদ করিম।

বাংলাদেশ অ-১৭ দল সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে চীনে যাবে। বাফুফে অ্যাকাডেমিতে থাকা ফুটবলাররা এতে অংশগ্রহণ করবেন। লিজিয়াং প্রদেশে তিয়ানু লিওফাং কাপে খেলবে বাংলাদেশের বয়সভিত্তিক দলটি। এই টুর্নামেন্টে চীনের দলের পাশাপাশি শ্রীলঙ্কার দলও থাকছে। আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টে অংশগ্রহণের সিংহভাগ ব্যয় বাংলাদেশকেই বহন করতে হবে।

এদিকে চীনের মিনজু বিশ্ববিদ্যালয়ের দলের সঙ্গে বাংলাদেশ অ-১৭ নারী দল খেলবে। এই প্রতিযোগিতা কমলাপুর স্টেডিয়ামের আয়োজনের পরিকল্পনা করলেও সেটার বিকল্প খুঁজছে ফেডারেশন। কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল সভা শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সেপ্টেম্বর মাঝামাঝি টার্ফ প্রস্তুত না হলে আমরা জাতীয় স্টেডিয়াম ম্যাচ আয়োজন করবো। ওই ম্যাচে দর্শক ও অন্যান্য বিষয় নিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করছি।’

৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের জাতীয় পুরুষ ফুটবল দলের। ম্যাচটির জন্য বাফুফে আজ-কালের মধ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছে। এমনটি জানিয়ে তাজওয়ার বলেন, ‘টিকিটিং, ইভেন্ট, সিকিউরিটিসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আমরা আজকালের মধ্যেই টেন্ডার আহ্ববান করবো। আগামী সোমবার পর্যন্ত সময় দেওয়া হবে। এরপর যাচাই-বাছাই চলবে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের পর থেকে টিকিট বিক্রির কার্যক্রম শুরু করতে পারি।’

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
গ্রেট হল থেকে গ্রেট ওয়ালশত্রুর আক্রমণ ঠেকাতে বানানো দেয়াল আজ মানুষের মিলনস্থল
৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও’র টিকা দিচ্ছে চীনের সিনোভ্যক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে