ভিয়েতনামের কাছে হেরেও ম্যাচসেরা বাংলাদেশের গোলকিপার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭

এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। হারলেও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাগতিকদের বিপক্ষে অসাধারণ ৬টি সেভ করেছেন এই গোলকিপার। না হলে হারের ব্যবধান আরও বাড়তে পারতো।

ম্যাচসেরা হয়েও বিষণ্ন শ্রাবণ। বলেন, ‘আমি ভালো পারফরম্যান্স করেছি এবং আমাকে ম্যাচ সেরার স্বীকৃতি দেওয়ায় ধন্যবাদ। তবে দল পরাজিত হওয়ায় আমি ব্যথিত। আমার এই স্বীকৃতি অনুপ্রেরণা হিসেবে আগামী ম্যাচগুলোতে কাজে দেবে।’

ভারপ্রাপ্ত হেড কোচ হিসেবে কাজ করা হাসান আল মামুনও শ্রাবণের প্রশংসা করে বলেন, ‘সে আজ নিশ্চিত ৫-৬টি গোল সেভ করেছে। এজন্য সে ম্যাচ সেরা হয়েছে। যা আমাদের জন্য অনুপ্রেরণা।’ 

ম্যাচে হারের কারণ ব্যাখ্যায় মামুন বলেছেন, ‘ভিয়েতনাম আসিয়ান অঞ্চলে অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়ন দল। আমরা আজ মিড ব্লকে গিয়েছিলাম, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আবার যখন বল তৈরিতে ছিলাম তখন তারা প্রেসিং করেছে। আমাদের নাম্বার টেন খুজে পাইনি। আমাদের যে খেলা উইং ক্রস করে অ্যাটাক ফিনিশ করা, সেই পরিকল্পনা সফল হয়নি।’

৬ সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
ভিয়েতনাম থেকে ইরান: ‘প্রস্তর যুগে’ ফেরানোর মার্কিন হুমকির ইতিহাস
বাংলাদেশি আলুর জন্য ভিয়েতনামের বাজার উন্মুক্ত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি