আবেগজড়িত কণ্ঠে স্ক্যালোনি, ‘এটা হয়তো মেসির বিদায়ী ম্যাচ নয়’

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮

শুক্রবার ভোর সোড়ে ৫টায় আর্জেন্টিনার হয়ে ঘরের মাঠে সম্ভবত নিজের শেষ প্রতিযোগিতামূলক খেলতে নামছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে নিয়ে তাই আবেগঘন পরিস্থিতির জন্ম নিচ্ছে। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে সেই আবেগের প্রকাশ দেখা গেছে কোচ লিওনেল স্ক্যালোনির কণ্ঠেও। তবে আর্জেন্টাইন কোচ মনে করছেন, অবসর নেওয়ার আগে অন্তত দেশবাসীর কাছ থেকে আরেকবার বিদায় নেওয়ার সুযোগ পাবেন এই কিংবদন্তি ফরোয়ার্ড।

৩৮ বছর বয়সী মেসি এখনও অবসরের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেননি, তবে গত সপ্তাহে নিশ্চিত করেছেন যে ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েনস আয়ার্সে বৃহস্পতিবারের ম্যাচটি বিশ্বকাপ বাছাইপর্বে তার শেষ হোম ম্যাচ। তার আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্ক্যালোনি ৮ বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে কোচিং করাতে পেরে নিজেকে সম্মানিত মনে করছেন বলে জানিয়েছেন। কারণ তার হাত ধরেই এসেছে ২০২২ সালের বিশ্বকাপ শিরোপা। স্ক্যালোনি বলেছেন,‘হ্যাঁ, এটা এমন এক ম্যাচ যেটা লিও নিজেই বলেছে আবেগঘন হতে যাচ্ছে। কারণ সত্যিই এটা আমাদের বাছাইপর্বের শেষ ম্যাচ। আমাদের উপভোগ করতে হবে, যেমনটা আমরা সবসময় বলি। সবচেয়ে বেশি আমিই উপভোগ করবো। তাকে কোচিং করাতে পারা সত্যিই আনন্দের ব্যাপার ছিল। আশা করি দর্শকেরাও উপভোগ করবেন, কারণ সে সত্যিই এর যোগ্য।’

ঘরের মাঠে প্রতিযোগিতামূলক হিসেবে এটাকে মেসির বিদায়ী ম্যাচ ভাবা হলেও স্ক্যালোনি কিন্তু বলেছেন ভিন্ন কথা। তার মতে, ‘আগামীকাল সুন্দর এক ম্যাচ হবে, উত্তেজনাপূর্ণ। আমি নিশ্চিত এটা হয়তো আর্জেন্টিনায় তার শেষ ম্যাচ নয়। আমি বলবো, যদি সে সত্যিই সিদ্ধান্ত নেয় যে এটা শেষ ম্যাচ, তবে আমরা আরেকটা ম্যাচের আয়োজন করবো, কারণ সঠিক সময়ে তা হওয়া উচিত এবং সে এর যোগ্য।’

মেসি আগেই ইঙ্গিত দিয়েছেন, আগামী বছরের বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নিতে পারেন তিনি। ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে, তখন ইন্টার মায়ামি তারকার বয়স হবে ৪০।

ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা ইতোমধ্যেই শীর্ষ স্থান নিশ্চিত করে বিশ্বকাপের টিকিটও কেটে ফেলেছে। 

অন্যদিকে, ভেনেজুয়েলার পরিস্থিতি ভিন্ন। তারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার লড়াইয়ে রয়েছে। দলটির আর্জেন্টাইন কোচ ফের্নান্দো বাতিস্তার অধীনে দলটি বর্তমানে সপ্তম স্থানে। যার ফলে তাদের আন্তঃমহাদেশীয় প্লে-অফে খেলতে হতে পারে। তবে ষষ্ঠ স্থানে থাকা কলম্বিয়ার সঙ্গে তাদের ব্যবধান চার পয়েন্ট এবং অষ্টম স্থানে থাকা বলিভিয়ার সঙ্গে ব্যবধান মাত্র এক পয়েন্ট—ফলে শেষ দুই রাউন্ডে জমে উঠেছে লড়াই।

প্রতিপক্ষ নিয়ে স্ক্যালোনির কথা, ‘বলা যায় এটা অস্বস্তিকর ও কঠিন প্রতিপক্ষ। বোচা (বাতিস্তা)-র অধীনে তারা দারুণ কিছু ফলাফল করেছে এবং তারা বিশ্বকাপে খেলার দোরগোড়ায়। এটা তাদের জন্য ঐতিহাসিক হতে পারে, আমরা সেটা মূল্যায়নও করি। আমরা তার সঙ্গে সময় কাটিয়েছি এবং ভেনেজুয়েলা কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পরে। কালকের ম্যাচে অনেক কিছু নির্ভর করছে। আর সেই কারণেই খেলা উত্তেজনাপূর্ণ হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি