হামজা-শমিত ছাড়াও নেপালের বিপক্ষে কঠিন ম্যাচ হবে: বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৭

দুই প্রবাসী হামজা চৌধুরী ও শমিত সোম নেই। তারপরও হাভিয়ের কাবরেরা আশাবাদী। দুই প্রবাসী ছাড়া নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে কঠিন লড়াই হবে বলে মনে করেন তিনি। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় পৌঁনে ৬টার ম্যাচে মুখোমুখি হওয়ার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এমনই আশাবাদ জানিয়েছেন, বাংলাদেশের স্প্যানিশ কোচ।

সাম্প্রতিক সময়ে কাঠমান্ডুর মাঠে স্বাগতিকদের বিপক্ষে জেতার রেকর্ড নেই বাংলাদেশের। এমনিতে দুইদল ১৩বার মুখোমুখি হয়েছে। নেপাল সর্বোচ্চ ১৩বার জিতেছে। বাংলাদেশ জিতেছে মাত্র ৮টি। তবে আজ সংবাদ সম্মেলনে কাবরেরা আশাবাদী কথা শুনিয়েছেন। কালকের ম্যাচের জন্য নিচ্ছেন চ্যালেঞ্জও,‘আমাদের দলের অর্ধেক খেলোয়াড় প্রায় ২০ দিন বাংলাদেশে অনুশীলন করেছে, বাকিরা এখানে আসার কয়েক দিন আগে যোগ দিয়েছে। আমরা খুবই উচ্ছ্বসিত। অনেকদিন ধরে আমরা নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছিলাম। আমার মনে হয় দুটো দলই সমপর্যায়ের, একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নিজেদের যাচাই করার জন্য এটি দারুণ চ্যালেঞ্জ হবে। সেটা আমাদের দু’দেশের জন্যই। ম্যাচ দুটি নিয়ে আমরা খুবই ইতিবাচক ও রোমাঞ্চিত।’

নেপালের বিপক্ষে ম্যাচ দুটিকে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে প্রস্তুতি হিসেবে দেখছেন কাবরেরা, ‘আমরা চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছি—দুটো পুলিশের বিপক্ষে, দুটো ফর্টিসের বিপক্ষে। দুটো ম্যাচ ইতিবাচক ছিল, যেমনটা জামালও বলেছে, এই ক্যাম্প আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নেপালের বিপক্ষে ম্যাচ নয়, আমরা হংকংয়ের প্রস্তুতিও নিচ্ছি। আমাদের বিশ্বাস, এটি একেবারে নিখুঁত প্রস্তুতি।’

নেপালের মাঠে তাদরে বিপক্ষে খেলা যে কঠিন তা মানছেন কোচ,‘বাংলাদেশের জন্য এখানে খেলা সবসময় কঠিন। আমার একমাত্র অভিজ্ঞতা হলো ২০২২ সালের সেপ্টেম্বরে, তখন আমরা হাফটাইমে ৩-০ গোলে পিছিয়ে ছিলাম। সত্যিই কঠিন ছিল। আমরা এবারও খুব শক্ত প্রতিপক্ষ আশা করছি, তবে বিশ্বাস করি এবার আমরা আরও ভালো করবো। মাঠের অবস্থা খুব একটা ভালো নয়, তবে আশা করি বৃষ্টি হবে না। যদি বৃষ্টি না হয়, তাহলে দর্শকেরা একটি ভালো খেলা দেখতে পাবেন।’

হামজা-শমিত নেই। কোচ ভরসা রেখেছেন অন্যদের ওপর,‘হামজা নেই, শমিতও নেই, অনেকে অনূর্ধ্ব-২৩ এ আছে। তবে সত্যি বলতে, কয়েক মাস আগেও আমরা প্রায় একই দল নিয়ে উচ্চ পর্যায়ে খেলেছি। এই দলের ৯৫% খেলোয়াড়ই ছিল ২০২৩ সাফে, সেখানে আমরা দারুণ খেলেছি। এছাড়া লেবানন, ফিলিস্তিন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় শতভাগ খেলোয়াড়ই তখন দলে ছিল। তাই আমরা শক্তিশালী দল এনেছি, দ্বিতীয় সারির দল নয়। এটি একটি পূর্ণাঙ্গ দল, শক্তিশালী দল। আমরা কঠিন প্রতিযোগিতা আশা করছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি