থুতু মেরে ৬ ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ

  স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৯

পুরো ক্যারিয়ারেই পাগলাটে সব কাণ্ডের জন্য আলোচিত লুইস সুয়ারেজ। কামড় কাণ্ড যার মধ্যে অন্যতম। এবার জন্ম দিয়েছেন থুতু কাণ্ডের! লিগস কাপ ফাইনালে ইন্টার মায়ামির স্ট্রাইকার প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের এক কর্মকর্তাকে থুতু মেরেছিলেন। অভব্য আচরণে তাকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আয়োজক কমিটি। 

ঘটনাটা গত রবিবারের। ফাইনালে মায়ামিকে ৩-০ গোলে হারায় সিয়াটল। শেষ বাঁশির পর উত্তেজনা চরমে উঠলে ধস্তাধস্তি শুরু হয়। সতীর্থ ও কোচদের ধরে রাখতে হয় সুয়ারেজকে। তখনই এক পর্যায়ে তিনি প্রতিপক্ষ দলের সদস্যের দিকে থুতু মেরে বসেন। 

এই গোলমালের মধ্যে মায়ামির মিডফিল্ডার সার্জিও বুসকেটসও জড়ান। সিয়াটলের ওবেড ভার্গাসকে ঘুষি মারেন তিনি। তার সঙ্গে মায়ামি ডিফেন্ডার টমাস আভিলেসও আক্রমণাত্মক আচরণে জড়িয়ে পড়েন।

বিধিবহির্ভুত আচরণে বুসকেটসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, আর সহিংস আচরণে জড়িত থাকার কারণে আভিলেসকে নিষিদ্ধ করা হয়েছে তিন ম্যাচ।

আয়োজক কমিটি সিয়াটল সাউন্ডার্সের কোচিং স্টাফ সদস্য স্টিভেন লেনহার্টকেও অতিরিক্ত শাস্তি দিয়েছে। লিগস কাপের বিধিমালা ভঙ্গ করার কারণে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।

কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ‘লিগস কাপ বিধি অনুসারে, শাস্তিপ্রাপ্ত চারজনকেই তাদের আচরণের জন্য জরিমানা দিতে হবে। সব নিষেধাজ্ঞা পরবর্তী লিগস কাপ আসর বা আসরগুলো পূর্ণাঙ্গভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘মেজর লিগ সকার (এমএলএস) সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও অধিকার সংরক্ষণ করে।’এমএলএস অবশ্য এখনও অতিরিক্ত নিষেধাজ্ঞা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
বিশ্বকাপের আগে চোট শঙ্কায় মাঠ ছাড়লেন মেসি
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী